২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাহমুদউল্লাহর অভাববোধ, আস্থা লিটনে 

পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজটা ভালো না কাটলেও ওয়ানডেতে দারুণ ছন্দে ছিলেন মাহমুদউল্লাহ। স্বাভাবিকভাবেই নির্ভরযোগ্য এই ব্যাটসম্যানের অভাব অনুভব করছেন মাশরাফি বিন মুর্তজা। তবে ভারতের বিপক্ষে সিরিজে দলে আসা লিটন দাসের ওপরও আস্থা রাখছেন বাংলাদেশের অধিনায়ক। 

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2015, 06:41 PM

Updated : 12 Oct 2022, 03:52 PM

পুরনো খবর:

মুশফিকের সিদ্ধান্তের অপেক্ষায় অধিনায়ক
রুবেলের ‘পাগলামি’ দেখতে চান মাশরাফি
মাশরাফির যুদ্ধ কেবল মাঠেই
আবার ভারত, আবার সেই মাশরাফি?
ওয়ানডের বাংলাদেশ দারুণ: ধোনি
‘ওয়ানডেতে টপে আছে বাংলাদেশ’
বাংলাদেশের ভাবনায় চ্যাম্পিয়ন্স ট্রফিও
‘ট্রাফিক’ ছাড়া বাংলাদেশের সবই ভালো লেগেছে ধোনির
প্রথম ওয়ানডেতেই গুরুত্ব বাংলাদেশের
ভারতকেই এগিয়ে রাখছেন মাশরাফি
পেস আক্রমণ নিয়ে উচ্ছ্বসিত মাশরাফি

অনুশীলনে আঙুলে চোট পাওয়ায় ভারত সিরিজ শেষ হয়ে যায় মাহমুদউল্লাহর। ওয়ানডেতে তার জায়গায় দেখা যেতে পারে তরুণ উইকেটকিপার-ব্যাটসম্যান লিটনকে।
 
বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলবে বাংলাদেশ। সেই ম্যাচের জন্য সেরা কম্বিনেশন দাঁড় করানোর চেষ্টা করছেন মাশরাফি। তা করতে গিয়েই ছন্দে থাকা মাহমুদউল্লাহর অভাবটা টের পেলেন তিনি।
 
“(মাহমুদউল্লাহ) রিয়াদের জন্য খুব খারাপ লাগছে। ছেলেটা খুব ভালো ফর্মে ছিল। আমাদের দলের জন্য এমন একটা সময়ে ও পারফর্ম করেছে, যেটা আমাদের পরের ধাপে নিয়ে গেছে। ও আমাদের খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিল।”
 

বিশ্বকাপে বাংলাদেশের খুব প্রয়োজনের সময় জ্বলে উঠে মাহমুদউল্লাহর ব্যাট। প্রথমবারের মতো দলের ক্রিকেটের সেরা টুর্নামেন্টের কোয়ার্টার-ফাইনালে পৌঁছানোয় গুরুত্বপূর্ণ অবদান ছিল পরপর দুই ম্যাচে শতক করা মাহমুদউল্লাহর।  মাহমুদউল্লাহর চোটে ওয়ানডে দলে এসেছেন লিটন। ভারতের বিপক্ষে ফতুল্লা টেস্টে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া এই তরুণের ওপর দারুণ আস্থা মাশরাফির।  “লিটন টেস্টে খুব ভালো ব্যাটিং করেছে। হয়তো ওয়ানডে ওর জন্য আরও মানানসই হতে পারে।” মুশফিকুর রহিমের চোটে ফতুল্লা টেস্টে বাংলাদেশের উইকেটকিপার ছিলেন লিটন। প্রথম ওয়ানডেতে তাকে কিপিং করতে দেখলে অবাক হওয়ার কিছু থাকবে না। তবে বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবেও তার খেলার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। ২০ বছর বয়সী লিটন ২৪টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলে একটি শতক ও ছয়টি অর্ধশতকসহ ৪৩.৮১ গড়ে ৯৬৪ রান করেছেন।