২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম ওয়ানডেতেই গুরুত্ব বাংলাদেশের

ভারতের বিপক্ষে কখনও ওয়ানডে সিরিজ জেতা হয়নি বাংলাদেশের। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর তাদের এই লক্ষ্য পূরণের স্বপ্ন আরেকটু উজ্জ্বল হয়েছে। কিন্তু অত দূর না ভেবে আপাতত প্রথম ওয়ানডের দিকে পুরো মনোযোগ ধরে রাখতে চান অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2015, 08:48 PM

Updated : 12 Oct 2022, 03:51 PM

পুরনো খবর:

‘ওয়ানডেতে টপে আছে বাংলাদেশ’
আবার ভারত, আবার সেই মাশরাফি?
ভারতকেই এগিয়ে রাখছেন মাশরাফি
পেস আক্রমণ নিয়ে উচ্ছ্বসিত মাশরাফি
মাহমুদউল্লাহর অভাববোধ, আস্থা লিটনে 
রুবেলের ‘পাগলামি’ দেখতে চান মাশরাফি
মুশফিকের সিদ্ধান্তের অপেক্ষায় অধিনায়ক
বাংলাদেশের ভাবনায় চ্যাম্পিয়ন্স ট্রফিও
মাশরাফির যুদ্ধ কেবল মাঠেই
ওয়ানডের বাংলাদেশ দারুণ: ধোনি

ভারতের বিপক্ষে তিনটি দ্বি-পাক্ষিক ওয়ানডে সিরিজ খেলে বাংলাদেশ। দেশের মাটিতে তিনটি সিরিজই ছিল তিন ম্যাচের। ২০০৪ সালে প্রথম সিরিজে ২-১ ব্যবধানে হারে স্বাগতিকরা। তবে ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম জয়টি আসে তখনই।
 
২০০৭ ও ২০১৪ সালে পরের দুটি সিরিজে বাংলাদেশকে ২-০ ব্যবধানে হারায় ভারত। দুই বারই একটি করে ম্যাচ পরিত্যক্ত হয়।
 
গত এপ্রিলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পাকিস্তানকে ৩-০ ব্যবধানে হারায় বাংলাদেশ। সেই জয়ের পর স্বাগতিকদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। ভারতের বিপক্ষে সাফল্য পেতে সতীর্থদের কাছে তাই ভালো শুরু চেয়েছেন অধিনায়ক।  
 
“যে কোনো সিরিজের প্রথমটা খুব গুরুত্বপূর্ণ। কারণ, প্রথম ম্যাচ যারা জেতে তাদের জন্য সিরিজটা শেষ ম্যাচ পর্যন্ত ‘ওপেন’ থাকে। আমাদের দলের জন্য কালকের ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ।” 
 
ভারত সিরিজের আগে বাংলাদেশ দলের সামনে রয়েছে অনেক সমীকরণ। এসব নিয়ে অনেক আলোচনা হচ্ছে, ক্রিকেটাররাও এর বাইরে থাকতে পারছেন না। কিন্তু সব ভুলে প্রথম ম্যাচের দিকে তাকিয়ে আছেন স্বাগতিক অধিনায়ক। 
 
মাশরাফির কাছে ভারত সিরিজ আর দশটা সিরিজের মতোই। তবে প্রতিবেশী দেশটির সঙ্গে খেলার সময় একটা চ্যালেঞ্জ থাকেই বলে তিনি জানান।
 
“ভারতের সাথে খেলা সবসময় চ্যালেঞ্জিং। অন্যদের সঙ্গে খেলার সময়ও এই চ্যালেঞ্জ থাকে। তারপরও বলব সবার চোখ একটু অন্যরকম থাকে যখন ভারতের সাথে খেলা হয়। সব ক্রিকেটাররাও একটু অন্যরকম ভাবে পারফর্ম করতে চায়।”
.