২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুশফিকের সিদ্ধান্তের অপেক্ষায় অধিনায়ক

আঙুলের চোটে ফতুল্লায় ভারতের বিপক্ষে একমাত্র টেস্টে কিপিং করেননি মুশফিকুর রহিম। সিরিজের প্রথম ওয়ানডেতে কিপিং করবেন কী না, সেই সিদ্ধান্ত তার ওপরই ছেড়ে দিয়েছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2015, 05:39 PM

Updated : 12 Oct 2022, 03:52 PM

পুরনো খবর:

রুবেলের ‘পাগলামি’ দেখতে চান মাশরাফি
মাশরাফির যুদ্ধ কেবল মাঠেই
আবার ভারত, আবার সেই মাশরাফি?
ওয়ানডের বাংলাদেশ দারুণ: ধোনি
‘ওয়ানডেতে টপে আছে বাংলাদেশ’
বাংলাদেশের ভাবনায় চ্যাম্পিয়ন্স ট্রফিও
‘ট্রাফিক’ ছাড়া বাংলাদেশের সবই ভালো লেগেছে ধোনির
প্রথম ওয়ানডেতেই গুরুত্ব বাংলাদেশের
ভারতকেই এগিয়ে রাখছেন মাশরাফি
মাহমুদউল্লাহর অভাববোধ, আস্থা লিটনে 
পেস আক্রমণ নিয়ে উচ্ছ্বসিত মাশরাফি

বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে খেলবে বাংলাদেশ ও ভারত। তার আগের দিন সংবাদ সম্মেলনে বাংলাদেশের অধিনায়ক মাশরাফি জানান, ২০০৬ সাল থেকে ওয়ানডেতে বাংলাদেশের নিয়মিত উইকেটকিপার মুশফিকের সিদ্ধান্তের অপেক্ষায় থাকার কথা।

“এটা আসলে ওর সিদ্ধান্ত। ও শেষ ৮-৯ বছর ধরে কিপিং করে আসছে। ও পরীক্ষিত, আমাদের বিকল্পও আছে। ও জানালে তখন আমরা চিন্তা করব।”

ফতুল্লা টেস্ট শেষে মুশফিক জানিয়েছিলেন, চোট থেকে ক্রমশ সেরে উঠছেন তিনি। ওয়ানডে সিরিজে কিপিং করার আশা করছেন তিনি।

টেস্টের পর কিপিং অনুশীলন শুরু করেন মুশফিক। শেষ পর্যন্ত কিপিং না করে বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে খেললেও বিষয়টি নতুন হবে না তার জন্য। ১৪৯টি ওয়ানডের মধ্যে ৯টিতে বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে খেলেছেন তিনি।

গত বছর শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে কাঁধে চোট পান মুশফিক। এরপর অতিথিদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আর কিপিং করেননি। পরে এশিয়া কাপে চার ম্যাচেও বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে খেলেন তিনি। এর আগে ২০১০ ও ২০০৬ সালে একটি করে ম্যাচে কিপিং করেননি তিনি।

মুশফিক কিপিং না করায় ফতুল্লা টেস্টে অভিষেক হয় লিটন দাসের। তরুণ এই উইকেটকিপার-ব্যাটসম্যান আছেন ওয়ানডে দলেও।

১৪৯টি ওয়ানডেতে তিনটি শতকসহ ৩ হাজার ৬৭১ রান করেন মুশফিক। বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে খেলা ৯ ম্যাচে একটি শতকসহ ৩৪০ রান করেন তিনি। এইসব ম্যাচে তার গড় (৪৮.৫৭) ক্যারিয়ার গড় ৩১.৩৭ এর চেয়ে অনেক ভালো।