২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথমবারের মতো চারে ব্যাটিংয়ের সম্ভাবনা মুশফিকের

 সব টেস্ট দলেই সেরা ব্যাটসম্যান ব্যাট করেন চার নম্বরে। বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিম নামেন ছয় নম্বরে। মাহমুদউল্লাহর অনুপস্থিতে এবার চার নম্বরে দেখা যেতে পারে বাংলাদেশের অধিনায়ককে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2015, 04:18 PM

Updated : 12 Oct 2022, 03:48 PM

পুরনো খবর:

বাংলাদেশের প্রমাণের ম্যাচ
এমন উইকেট দেখেননি মুশফিক-হাথুরুসিংহে!
শেবাগের পথে হাঁটেননি কোহলি
৪ স্পিনার খেলাতে পারে বাংলাদেশ
তামিমদের জন্য ভারতের বিশেষ ছক
মুশফিকের কাছে সমান সম্ভাবনা
কোহলির ‌‘স্পেশাল’ মুহূর্ত
ভারত বলেই অনুপ্রাণিত মুশফিক
বাংলাদেশকে শুভকামনা কোহলির
মুশফিক, হাথুরুসিংহের ভাবনায় জয়
মোদীর সঙ্গে কণ্ঠ মেলালেন কোহলি
বিশ্বকাপ তিক্ততার রেশ থাকছে না ফতুল্লায়
‘ভারতীয় ক্রিকেটাররা তো আর এলিয়েন নয়!’

বুধবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ভারতের বিপক্ষে একমাত্র টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগের দিন সংবাদ সম্মেলনে চার নম্বরে ব্যাটিংয়ের সম্ভাবনা নিয়ে কথা বলেন মুশফিক।
 
“(মাহমুদউল্লাহ) রিয়াদ ভাই দলে নেই, চার নম্বরের জায়গাটা ফাঁকা হয়েছে। আমি বা অন্য যে-ই উপরে খেলি, ভালো করার চেষ্টা করব।” 
 
ক্যারিয়ারে কখনও চার নম্বর বা তার উপরে ব্যাট করেননি মুশফিক। ছয়টি টেস্টে পাঁচ নম্বরে, ২৪টিতে ছয় নম্বরে, ১৭টিতে সাত ও নয়টি টেস্টে আট নম্বরে ব্যাট করেন তিনি। 
 
ডান হাতের অনামিকার চোটে ফতুল্লা টেস্টে মুশফিকের কিপিং করাটা অনিশ্চিত। ২০০৬ সালের মার্চে বগুড়ায় শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টের পর এই প্রথম কোনো টেস্টে বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে খেলতে পারেন তিনি।
 
২০০৫ সালে অভিষেক টেস্টেও উইকেটের পেছনে দাঁড়াতে হয়নি মুশফিককে। ৪৫ টেস্টের মধ্যে কেবল এই দুই টেস্টে বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে খেলেন তিনি। 
 
কিপিং করায় নিচের দিকে ব্যাট করেন মুশফিক, বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে খেললে চার নম্বরে তার ব্যাট করাটা তাই অনেকটাই নিশ্চিত।
 
“আমার আঙুলে ব্যথা আছে। ম্যাচের আগে ফিট না হতে পারলে দলে যে আছে সে হয়তো কিপিং করবে।”
 
নাটকীয় কিছু না হলে তাই উইকেটকিপার-ব্যাটসম্যান লিটন দাসের অভিষেক হওয়া একরকম নিশ্চিত।