২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত বলেই অনুপ্রাণিত মুশফিক

বাংলাদেশে ভারতের সবশেষ সফরেই (২০১০ সালে) মুশফিকুর রহিম পেয়েছিলেন বহু আরাধ্য প্রথম টেস্ট শতক। আর ওয়ানডেতে দেশটির বিপক্ষে এই উইকেটকিপার-ব্যাটসম্যানের আছে বেশ কয়েকটি স্মরণীয় ইনিংস, ফতুল্লা টেস্ট শুরুর আগে যেগুলো অনুপ্রেরণা জোগাচ্ছে অধিনায়ককে।।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2015, 05:16 PM

Updated : 12 Oct 2022, 03:48 PM

পুরনো খবর:

বাংলাদেশের প্রমাণের ম্যাচ
এমন উইকেট দেখেননি মুশফিক-হাথুরুসিংহে!
শেবাগের পথে হাঁটেননি কোহলি
৪ স্পিনার খেলাতে পারে বাংলাদেশ
তামিমদের জন্য ভারতের বিশেষ ছক
মুশফিকের কাছে সমান সম্ভাবনা
কোহলির ‌‘স্পেশাল’ মুহূর্ত
বাংলাদেশকে শুভকামনা কোহলির
মুশফিক, হাথুরুসিংহের ভাবনায় জয়
প্রথমবারের মতো চারে ব্যাটিংয়ের সম্ভাবনা মুশফিকের
মোদীর সঙ্গে কণ্ঠ মেলালেন কোহলি
বিশ্বকাপ তিক্ততার রেশ থাকছে না ফতুল্লায়
‘ভারতীয় ক্রিকেটাররা তো আর এলিয়েন নয়!’

২০০৭ বিশ্বকাপের স্মরণীয় সেই ভারতবধ মহাকাব্যের অন্যতম চরিত্র ছিলেন মুশফিক। এক প্রান্ত আগলে রাখা অপরাজিত ৫৬ রানের ইনিংসে দলকে পৌঁছে দিয়েছিলেন জয়ের ঠিকানায়। ২০১২ এশিয়া কাপে ভারতের বিপক্ষে খেলেছিলেন ২৫ বলে ৪৬ রানের ম্যাচ-জয়ী ঝড়ো ইনিংস। এবারের টেস্টের ভেন্যু ফতুল্লাতে ভারতের বিপক্ষেই গত এশিয়া কাপে করেছিলেন ১১৩ বলে ১১৭ রান।

ভারতের আগের সফরে পাওয়া শতকের কথা মনে করে মঙ্গলবার সংবাদ সম্মেলনে মুশফিক বলেন, “আগের সিরিজ থেকে মোটিভেশন তো পাচ্ছিই। ওই রকম একটা ইনিংস স্বাভাবিকভাবেই অনুপ্রেরণা দিচ্ছে। এ ছাড়া ভারতের সাথে সব সময়ই ভালো খেলার চেষ্টা করি। … এখন তাদের দলটা একটু নতুন রকম। সব কিছু মিলিয়ে চেষ্টা করব, সেভাবেই পরিকল্পনা করার।’’

মুশফিকের টেস্ট ব্যাটিং গড় সবচেয়ে ভালো ভারতের বিপক্ষেই, ৬১.৬৬। দ্বিতীয় সেরা গড় শ্রীলঙ্কার বিপক্ষে ৪১.৫৭। ওয়ানডেতেও ভারতের বিপক্ষে মুশফিকের ব্যাটিং গড় ৪০.৭২, যা তার ক্যারিয়ার গড়ের (৩১.৩৭) চেয়ে অনেক ভালো।

বুধবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ভারতের বিপক্ষে একমাত্র টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ।