২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যান চলাচল স্বাভাবিক হয়েছে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু মহাসড়কে

ভোর থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্বপার থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত ১৪ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছিল।

যান চলাচল স্বাভাবিক হয়েছে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু মহাসড়কে

জট কমে গিয়ে যান চলাচল স্বাভাবিক হয়েছে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2023, 01:21 PM

Updated : 10 Jun 2023, 01:21 PM

বঙ্গবন্ধু সেতুর পূর্বপার থেকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০টার পর থেকে যানজট কমে গিয়ে চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন এলেঙ্গা হাইওয়ে থানার ওসি জাহিদ হাসান ।

ওসি জাহিদ জানান, শনিবার ভোর থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্বপার থেকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পর্যন্ত ১৪ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছিল।

শুক্রবার রাত ১টার দিকে মহাসড়কের কামাক্ষা মোড় এলাকায় একটি পিকআপ ভ্যান উল্টে যায়। সেই পিকআপ ভ্যানটি সরাতে প্রায় ১ ঘণ্টার মতো সময় লেগে যায়। সে সময় সড়কে যান চলাচল বন্ধ থাকে।  ফলে মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ বেড়ে যানজটের সৃষ্টি হয়।

এর পর সড়কে শৃঙ্খলা ফেরাতে হাইওয়ে পুলিশের দ্রুত তৎপরতায় অল্প সময়ের মধ্যে যানজট দূর হয়েছে বলে এই পুলিশ কর্মকর্তা জানান।

আরও পড়ুন:

পুরনো খবর:

টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু‌ মহাসড়কে যানজট