১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

সশস্ত্র বাহিনী দিবস: ২১ নভেম্বর ঢাকা সেনানিবাসে যান চলাচল সীমিত থাকবে

সেনানিবাসে অবস্থানকারী ব্যক্তিবর্গ এবং অতিথিদের বহনকারী যানবাহন ছাড়া সব প্রকার যানবাহনকে ওইদিন সেনানিবাস এলাকা দিয়ে চলাচল পরিহারের জন্য অনুরোধ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 17 Nov 2026, 07:35 PM

Updated : 17 Nov 2026, 07:35 PM

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে আগামী ২১ নভেম্বর ঢাকা সেনানিবাসে বিভিন্ন কর্মসূচির কারণে যান চলাচল সীমিত থাকবে।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর- আইএসপিআর এ তথ্য দিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২১ নভেম্বর ঢাকা সেনানিবাসের রাস্তাগুলো (শহীদ জাহাঙ্গীর গেট থেকে স্টাফ রোড পর্যন্ত প্রধান সড়ক) যানজট মুক্ত রাখার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সেনানিবাসে অবস্থানকারী ব্যক্তিবর্গ এবং আমন্ত্রিত অতিথিদের বহনকারী যানবাহন ছাড়া সব প্রকার যানবাহন সকাল ৭টা হতে বেলা ১১টা পর্যন্ত এবং দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সেনানিবাস এলাকা দিয়ে চলাচল পরিহারের জন্য অনুরোধ করা হয়েছে।