১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

পোশাকশ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে সরাল পুলিশ

শ্রমিকদের অবরোধের কারণে এ সড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 12 Nov 2026, 12:45 PM

Updated : 12 Nov 2026, 12:50 PM

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকার দাবিতে গাজীপুরের পোশাক কারখানার আবারও রাস্তায় নেমেছে।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কাজে যোগ না দিয়ে কয়েকটি কারখানার শ্রমিকরা কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যারা ঘটনাস্থলে গিয়ে সাউন্ড গ্রেনেড ছুঁড়ে ধাওয়া দিয়ে শ্রমিকদের সরিয়ে দেয়।

শ্রমিকদের অবরোধের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে অবরোধ সরলে যান চলাচল আবার শুরু হয়।

কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, “শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে।

“তবে বর্তমানে মহাসড়কে যানবাহন ধীরগতিতে চলছে এবং যানজটের পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি।”

বিস্তারিত আসছে …