১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

রেললাইনে নাশকতা: গাজীপুর সিটির কাউন্সিলরসহ গ্রেপ্তার ৭

রোববার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2023, 12:50 PM

Updated : 18 Dec 2023, 12:26 AM

রেল লাইনে নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের এক ওয়ার্ড কাউন্সিলরসহ সাতজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। 

গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের (উত্তর) উপ-কমিশনার মোহাম্মদ কামাল জানিয়েছেন, ঢাকা ও গাজীপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গাজীপুর সিটি করপোরেশনের ২৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাসান আজমল ভূঁইয়াসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

এ ব্যাপারে রোববার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

বুধবার রাতে ভাওয়াল গাজীপুর ও রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী বনখড়িয়া এলাকায় রেললাইন কেটে রাখে দুর্বৃত্তরা। পরে সেখানে ভোর ৪টার দিকে নেত্রকোণার মোহনগঞ্জ থেকে ঢাকার কমলাপুরগামী মোহনগঞ্জ এক্সপ্রেসের ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়। 

এতে ট্রেনযাত্রী আসলাম মিয়া নিহত ও লোকো মাস্টারসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন। 

এই ঘটনায় বৃহস্পতিবার কমলাপুর রেলওয়ে থানায় মামলা হয়। 

ঘটনা তদন্তে রেলওয়ে, গাজীপুর জেলা প্রশাসন এবং রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আলাদা তিনটি কমিটি করা হয়েছে। 

এ ছাড়া ঘটনায় জড়িতদের ধরতে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। এই কমিটির সদস্যরা বৃহস্পতিবার এলাকায় অভিযান চালিয়েছে।

আরও পড়ুন:

পুরানো খবর:

গাজীপুরে ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে রেল মন্ত্রণালয়ের তদন্ত কমিটি
গাজীপুরে রেলে নাশকতায় মামলা, ‘দুই গ্রাম পুরুষশূন্য’
রেলে নাশকতা: ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল স্বাভাবিক হল একদিন পর
ভোরে ২ ট্রেনের মাঝের এক ঘণ্টায় কাটা হয় লাইন
গাজীপুরে রেলে নাশকতা: আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর
রেলে নাশকতা: নির্দোষ আসলামকে কেন মরতে হল, প্রশ্ন স্ত্রীর
রেললাইন কাটা হয় অক্সি-অ্যাসিটিলিন দিয়ে: ডিআইজি নুরুল
গাজীপুরে রেলে নাশকতা: ১৪ ঘণ্টা পর ট্রেন চলাচলের উপযোগী
‘দেখি ট্রেনের বগি কাত, কোনো রকমে জীবনটা নিয়ে বের হই’
গাজীপুরে রেললাইন কেটে ফেলায় বগি লাইনচ্যুত, এক জন নিহত
গাজীপুরে দুর্ঘটনা: বিকল্প পথে চলছে ট্রেন, ৩টির যাত্রা বাতিল
রেলে নাশকতা: ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল স্বাভাবিক হল একদিন পর