১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এজেন্টদের ভোটার তালিকা দেখতে বাধার অভিযোগ ছাত্রদলের ভিপি প্রার্থীর

“ক্যাম্পাসে পর্যাপ্ত নিরাপত্তা থাকলেও প্রতিদ্বন্দ্বী প্যানেলের পক্ষ থেকে বিভিন্ন স্থানে জমায়েত করা হচ্ছে।”

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2025, 02:14 PM

Updated : 26 Aug 2026, 02:29 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-রাকসু নির্বাচনে পোলিং এজেন্টদের ছবি সংবলিত ভোটার তালিকা দেখতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলেছেন ছাত্রদল মনোনীত প্যানেলের ভিপি প্রার্থী। 

বৃহস্পতিবার ভোট শুরুর কিছুক্ষণ পরই ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবির এই অভিযোগের কথা বলেন। 

তিনি বলেন, “ভোটকেন্দ্রে পোলিং এজেন্টরা তালিকা দেখতে চাইলে তা দেখানো বাধ্যতামূলক। আমি প্রধান নির্বাচন কমিশনারকে জানিয়েছি। তিনি দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন।”

আবির আরও বলেন, “ক্যাম্পাসে পর্যাপ্ত নিরাপত্তা থাকলেও প্রতিদ্বন্দ্বী প্যানেলের পক্ষ থেকে বিভিন্ন স্থানে জমায়েত করা হচ্ছে।”

ছাত্রদল মনোনীত এই প্রার্থী সতর্ক করে বলেন, “নির্বাচনে কোনো অনিয়ম হলে তা প্রতিহত করা হবে।”

অন্যদিকে, একই প্যানেলের জিএস প্রার্থী নাফিউল ইসলাম জীবন কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন করে ভোটের ‘পরিবেশ সন্তোষজনক’ বলে মন্তব্য করেছেন।

আরও পড়ুন

রাকসু ভোট উৎসব: গান-আড্ডা, ছবি তোলায় মেতেছেন শিক্ষার্থীরা

রাকসু: 'অস্ত্র বিলিকরছে শিবিরঅভিযোগ ছাত্রদলের

রাকসু: প্রথম তিন ঘণ্টায় ভোট পড়েছে ২৫%

রাকসু: 'জীবনে প্রথম ভোট দিয়ে ইতিহাসের সাক্ষী হলাম'

আঙুলের অমোচনীয় কালি 'উঠে যাওয়ার' অভিযোগ শিবিরের ভিপি প্রার্থীর

রাকসু: বেলা বাড়ার সঙ্গে ভোটার বেড়েছে

রাকসু: সিনেটে ডাবল ভোট দেওয়ার দাবি শিক্ষার্থীর

৩৫ বছর পর ভোট দিচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়

এক নজরে রাকসু ভোট

রাকসু ভোট: আগের ভিপি-জিএস যারা, এবার কারা?

কেমন হল রাকসুর প্রচার

প্রার্থীদের শেষ সময়ের প্রচারে সরগরম রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাকসু ভোট: অনাবাসিক ভোটারদের হাতে জয়-পরাজয়!

রাকসু: ইশতেহারের 'গালগল্পে' বিশ্বাস নেই মেহেদীর

রাকসুর সংস্কার ও ক্ষমতা বাড়াতে চায় গণতান্ত্রিক ছাত্র জোট

রাকসু: আচরণবিধি ভাঙার পাল্টাপাল্টি অভিযোগ ছাত্রদল-শিবিরের

রাকসু: নবাব সিরাজউদ্দৌলা সাজে ভোটের প্রচারে

ছুটির পর রাকসুর প্রচারে ভোটের আমেজ

রাবিতে পূর্ণদিবস কর্মবিরতি স্থগিত ঘোষণা জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে

রাবির 'কমপ্লিট শাটডাউন': কর্মকর্তারা কাজে ফিরবেন, ক্লাস-পরীক্ষা বন্ধ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-কর্মকর্তাদের ‘কমপ্লিট শাটডাউন’ দ্বিতীয় দিনে

নানা তালগোলে রাকসু ভোট পিছিয়ে ১৬ অক্টোবর

'শিক্ষক লাঞ্ছনা': জড়িতদের শাস্তির দাবিতে রাবিতে মানববন্ধন

'পোষ্য কোটা': মধ্যরাতে হল থেকে বেরিয়ে রাবির ছাত্রীরাও আন্দোলনে

‘পোষ্য কোটা’: অবরুদ্ধ রাবির প্রোভিসি-প্রক্টর-রেজিস্ট্রার, ক্যাম্পাসে উত্তেজনা

'পোষ্য কোটা': রাবিতে শিক্ষক-শিক্ষার্থী ধস্তাধস্তি, উত্তেজনা

রাবিতে 'পোষ্য কোটা' পুনর্বহালের পর বৃষ্টির মধ্যে শিক্ষার্থীদের বিক্ষোভ

ভোটের আগে রাবিতে 'পোষ্য কোটার' দাবিতে ফের কর্মবিরতির ঘোষণা