১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩

রাকসুতেও শিবিরের একচেটিয়া জয়

  • ছাত্রশিবিরের মোস্তাকুর রহমান জাহিদ ভিপি এবং এস এম সালমান সাব্বির এজিএস পদে জয়ী
  • জিএস নির্বাচিত হয়েছেন ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের সালাহউদ্দিন আম্মার
  • ২৩টি পদে মোট প্রার্থী ছিলেন ৩০৫ জন
  • মোট ভোটার ২৮ হাজার ৯০১, ভোট পড়ে ২০ হাজার ১৮৭টি। ভোটের হার ৬৯.৮৩ শতাংশ
  • সবশেষ ভোট হয় ১৯৮৯ সালে
     

17 Oct 2025, 11:12 AM

লাইভ ব্লগের সমাপ্তি

রাকসু নির্বাচন নিয়ে আমাদের লাইভ ব্লগের এখানেই সমাপ্তি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

17 Oct 2025, 10:58 AM

সবাইকে নিয়ে কাজ করার আশ্বাস রাকসুর ভিপি-জিএসের

নির্বাচনে জয় লাভের পর রাকসুর নবনির্বাচিত ভিপি জাহিদ বলেছেন, তিনি সবাইকে নিয়েই কাজ করতে চান। যারা পরাজিত হয়েছেন, তাদেরও পরামর্শ নেবেন।

শুক্রবার সকালে রাকসু নির্বাচনের ফল ঘোষণার পর বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনের সামনে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

ভিপি জাহিদ বলেন, “যারা বিজয়ী হয়েছেন, তাদের এই বিজয় নিজ নিজ ধর্ম অনুযায়ী উদযাপন করা এবং শিক্ষার্থীদের ‘ম্যান্ডেট’ অনুযায়ী কাজ করার আহ্বান জানাই।

“নির্বাচনে জয়-পরাজয় স্বাভাবিক। আমরা সবাই মিলে এই ক্যাম্পাসকে গড়ে তুলব।”

নবনির্বাচিত জিএস সালাহউদ্দিন আম্মার বলেছেন, “শিক্ষার্থীরা আমাকে নির্বাচিত করেছে, তারা মনে করেছে আমি তাদের জন্য কাজ করতে পারব। এজন্য শিক্ষার্থীদের কাছে কৃতজ্ঞতা জানাই; দীর্ঘদিন ধরে আমাদের যে ভাই-বোনেরা বিভিন্ন লড়াই-সংগ্রাম করেছেন। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার নিয়ে সরব ছিলেন- তাদের কাছে কৃতজ্ঞতা জানাই।”

ক্যাম্পাসে কোনো ‘শত্রু নাই’ মন্তব্য করে তিনি বলেন, “সবাই আমাদের সহযোদ্ধা। সবাইকে নিয়ে স্বপ্নের ক্যাম্পাস গড়ব। আমাদের ক্যাম্পাসে শিক্ষার্থীদের অধিকার আদায়ে সবাই একসঙ্গে কাজ করব।”

নিজের এই বিজয় আম্মার উৎসর্গ করেছেন ‘আধিপত্যবিরোধী’ লড়াইয়ে থাকা সবাইকে। 

আম্মার বলেন, “ফিলিস্তিনের নির্যাতিতদের আমি এই বিজয় উৎসর্গ করছি। একই সাথে আমার বাবাকে, যিনি নির্যাতিত হয়ে কারাবরণ করেছেন। আমার মাকে, যিনি আমার আন্দোলন-সংগ্রানে সব সময় পাশে থেকেছেন, পরামর্শ দিয়েছেন।”


 

17 Oct 2025, 10:36 AM

রাকসুর ২০ পদ শিবিরের, ছাত্রদলের একটি

সাড়ে তিন দশক বাদে অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে (রাকসু) ভিপি, এজিএসসহ ২০টি পদে জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির। বাকি তিনটি পদের মধ্যে কেবল ক্রীড়া সম্পাদক পদে নার্গিস খাতুন জয় পেয়েছেন ছাত্রদলের প্যানেল থেকে।

জিএস নির্বাচিত হয়েছেন ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের সালাহউদ্দিন আম্মার, যিনি বৈষম্যবিরোধী আন্দোলনের আলোচিত সমন্বয়ক ছিলেন। এছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী তোফায়েল আহমেদ তোফা। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের সহ-সভাপতি।

শিবিরের নির্বাচিত ২০ জন হলেন—

ভিপি: মোস্তাকুর রহমান জাহিদ

এজিএস: এস এম সালমান সাব্বির

সহক্রীড়া সম্পাদক: আবু সাঈদ মুহাম্মদ নুন

সংস্কৃতি সম্পাদক: জায়িদ হাসান জোহা

সহসংস্কৃতি সম্পাদক: মো. রাকিবুল ইসলাম

মহিলা বিষয়ক সম্পাদক: সাইয়িদা হাফছা

সহমহিলা সম্পাদক: সামিয়া জাহান

তথ্য ও গবেষণা সম্পাদক: বি এম নাজমুছ সাকিব

সহতথ্য ও গবেষণা সম্পাদক: সিফাত আবু সালেহ

মিডিয়া ও প্রকাশনা সম্পাদক: মো. মুজাহিদ ইসলাম

সহমিডিয়া ও প্রকাশনা সম্পাদক: আসাদুল্লাহ

সহবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: মুজাহিদুল ইসলাম সাঈম

বিতর্ক ও সাহিত্য সম্পাদক: ইমরান মিয়া লস্কর

সহবিতর্ক ও সাহিত্য সম্পাদক: মো. নয়ন হোসেন

পরিবেশ ও সমাজসেবা সম্পাদক: আব্দুল্লাহ আল মাসুদ

সহপরিবেশ ও সমাজসেবা সম্পাদক: মাসুমা ইসরাত মুমু

চার কার্যনির্বাহী সদস্য
মো. দ্বীপ মাহবুব

মোহাম্মদ ইমজিয়াউল হক কামালী

সুজন চন্দ্র

এ বি এম খালেদ

17 Oct 2025, 09:16 AM

রাকসুতেও একচেটিয়া জয় শিবিরের, ভরাডুবি ছাত্রদলের

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) নির্বাচনে ভিপি ও এজিএস পদে বিপুল ব্যবধানে জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির। আর জিএস নির্বাচিত হয়েছেন ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের সালাহউদ্দিন আম্মার। 

শীর্ষ তিন পদে প্রতিদ্বন্দ্বিতা গড়তে না পেরে এ বিশ্ববিদ্যালয়েও ভরাডুবি হয়েছে জাতীয়তাবাদী ছাত্রদলের।

ভিপি হিসেবে ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ এবং এজিএস পদে এস এম সালমান সাব্বির জয়ী হয়েছেন।

 

একনজরে ভোটের ফল

ভিপি: মোস্তাকুর রহমান জাহিদ

জিএস: সালাহউদ্দিন আম্মার

এজিএস: এস এম সালমান সাব্বির

ক্রীড়া সম্পাদক: নার্গিস খাতুন

সহক্রীড়া সম্পাদক - আবু সাঈদ মুহাম্মদ নুন

সংস্কৃতি সম্পাদক: জায়িদ হাসান জোহা

সহসংস্কৃতি সম্পাদক: মো. রাকিবুল ইসলাম

মহিলা বিষয়ক সম্পাদক: সাইয়িদা হাফছা

সহমহিলা সম্পাদক: সামিয়া জাহান

তথ্য ও গবেষণা সম্পাদক: বি এম নাজমুছ সাকিব

সহতথ্য ও গবেষণা সম্পাদক: সিফাত আবু সালেহ

মিডিয়া ও প্রকাশনা সম্পাদক: মো. মুজাহিদ ইসলাম

সহমিডিয়া ও প্রকাশনা সম্পাদক: আসাদুল্লাহ

বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: তোফায়েল আহমেদ তোফা (স্বতন্ত্র)

সহবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: মুজাহিদুল ইসলাম সাঈম

বিতর্ক ও সাহিত্য সম্পাদক: ইমরান মিয়া লস্কর

সহবিতর্ক ও সাহিত্য সম্পাদক: মো. নয়ন হোসেন

পরিবেশ ও সমাজসেবা সম্পাদক: আব্দুল্লাহ আল মাসুদ

সহপরিবেশ ও সমাজসেবা সম্পাদক: মাসুমা ইসরাত মুমু

 

চার কার্যনির্বাহী সদস্য

মো. দ্বীপ মাহবুব

মোহাম্মদ ইমজিয়াউল হক কামালী

সুজন চন্দ্র

এ বি এম খালেদ

 

সিনেটে ছাত্র প্রতিনিধি

সালাহউদ্দিন আম্মার

মোস্তাকুর রহমান জাহিদ

ফাহিম রেজা

আকিল বিন তালেব

এস এম সালমান সাব্বির
 

17 Oct 2025, 08:35 AM

বিজয় ২৪ হলে জাহিদ ৭৩৬, আবীর ২০২

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে শহীদ শামসুজ্জোহ হলে ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ পেয়েছেন ৭৩৬ ভোট।

ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দীন আবীরের বাক্সে ভোট পড়েছে ২০২টি। 

এই হলে রাকসুর জিএস পদে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের জিএস প্রার্থী সালাহউদ্দিন আম্মার ভোট পেয়েছেন ৬৯৯টি। 

ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থী ফজলে রাব্বি মো. ফাহিম রেজা পেয়েছেন ২৭৮ ভোট। 

এজিএস পদে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী এস এম সালমান সাব্বির পেয়েছেন ৪০২ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্রার্থী জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ৩৮৯ ভোট।

 

এই হলে রাকসুর জিএস পদে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের জিএস প্রার্থী সালাহউদ্দিন আম্মার ভোট পেয়েছেন ৬৯৯টি। 

ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থী ফজলে রাব্বি মো. ফাহিম রেজা পেয়েছেন ২৭৮ ভোট। 

এজিএস পদে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী এস এম সালমান সাব্বির পেয়েছেন ৪০২ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্রার্থী জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ৩৮৯ ভোট।

17 Oct 2025, 08:02 AM

রাকসু: আনুষ্ঠানিক ফল ঘোষণা শুরু



প্রায় ২৩ ঘণ্টা আগে শুরু হওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ও ভোটগণনা সম্পন্ন হয়েছে। 

শুক্রবার সকাল সাড়ে ৮টায় আনুষ্ঠানিক ফল ঘোষণা শুরু হয়েছে।  

এর আগে অনানুষ্ঠানিকভাবে ১৭টি হলেরই ফল ঘোষণা করে নির্বাচন কমিশন। এতে ভিপি পদে জয় পেতে যাচ্ছেন ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ। 

জিএস পদে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের সালাহউদ্দিন আম্মারও এগিয়ে রয়েছেন। 

ছাত্র সংসদ নির্বাচনে এজিএস ছাড়া আর কোনো পদে প্রতিদ্বন্দ্বিতা তৈরি করতে পারেনি ছাত্রদল।

17 Oct 2025, 07:32 AM

জিয়া হলে শিবির ও ‘আধিপত্যবিরোধী ঐক্য’ এগিয়ে

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে জিয়াউর রহমান হলে ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ পেয়েছেন ৮৯৩ ভোট।
 
ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দীন আবিরের বাক্সে ভোট পড়ে ২৩০টি। 

এই হলে রাকসুর জিএস পদে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের জিএস প্রার্থী সালাহউদ্দিন আম্মার ভোট পেয়েছেন ৮৫৯টি। 

ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থী ফজলে রাব্বি মো. ফাহিম রেজা পেয়েছেন ৩৮৫ ভোট। 

এজিএস পদে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী এস এম সালমান সাব্বির পেয়েছেন ৪৯৫ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্রার্থী জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ৪৫২ ভোট।
 

17 Oct 2025, 07:10 AM

সোহরাওয়ার্দী হলে জাহিদ ৮৯৯, আবির ৩০০



রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে শহীদ সোহরাওয়ার্দী হলে ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ পেয়েছেন ৮৯৯ ভোট।

ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দীন আবিরের বাক্সে ভোট পড়ে ৩০০টি। 

এই হলে রাকসুর জিএস পদে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের জিএস প্রার্থী সালাহউদ্দিন আম্মার ভোট পেয়েছেন ৮৭৩টি। 

ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থী ফজলে রাব্বি মো. ফাহিম রেজা পেয়েছেন ৩৮০ ভোট। 

এজিএস পদে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী এস এম সালমান সাব্বির পেয়েছেন ৫১৭ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্রার্থী জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ৪৯৫ ভোট।

17 Oct 2025, 06:58 AM

মাদার বখশে ভিপি-এজিএসে শিবির, জিএসে আম্মার এগিয়ে

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে মাদার বখশ হলে ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ পেয়েছেন ৮৯৬ ভোট।
 
ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দীন আবিরের বাক্সে ভোট পড়ে ১৯৪টি। 

এই হলে রাকসুর জিএস পদে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের জিএস প্রার্থী সালাহউদ্দিন আম্মার ভোট পেয়েছেন ৮৩৪টি। 
ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থী ফজলে রাব্বি মো. ফাহিম রেজা পেয়েছেন ৩৫০ ভোট। 

এজিএস পদে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী এস এম সালমান সাব্বির পেয়েছেন ৫০৭ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্রার্থী জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ৪১২ ভোট।
 

17 Oct 2025, 06:03 AM

মতিহারে ভিপি পদে শিবিরের জাহিদ ৮৩৮, ছাত্রদলের আবির ২৪৮

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে মতিহার হলে ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ পেয়েছেন ৮৩৮ ভোট। 

ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দীন আবিরের বাক্সে ভোট পড়ে ২৪৮টি। 

এই হলে রাকসুর জিএস পদে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের জিএস প্রার্থী সালাহউদ্দিন আম্মার ভোট পেয়েছেন ৮১৩টি। 
ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থী ফজলে রাব্বি মো. ফাহিম রেজা পেয়েছেন ৩৭৩ ভোট। 

এজিএস পদে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী এস এম সালমান সাব্বির পেয়েছেন ৫০০ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্রার্থী জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ৪৭৪ ভোট।
 

17 Oct 2025, 05:14 AM

হবিবুর রহমান হলে এগিয়ে জাহিদ ও আম্মার

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে শহীদ হবিবুর রহমান হলে ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ পেয়েছেন ১১৬০ ভোট। 

ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দীন আবীরের বাক্সে ভোট পড়েছে ২৮৮টি। 

এই হলে রাকসুর জিএস পদে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের জিএস প্রার্থী সালাহউদ্দিন আম্মার ভোট পেয়েছেন ১০১২টি। 

ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থী ফজলে রাব্বি মো. ফাহিম রেজা পেয়েছেন ৪৭৩ ভোট। 

এজিএস পদে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী এস এম সালমান সাব্বির পেয়েছেন ৫৯২ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্রার্থী জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ৫১৩ ভোট।
 

17 Oct 2025, 04:32 AM

শামসুজ্জো হলে জাহিদ ৬৫০, আবীর ১৭০

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে শহীদ শামসুজ্জোহ হলে ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ পেয়েছেন ৬৫০ ভোট। 

ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দীন আবীরের বাক্সে ভোট পড়েছে ১৭০টি। 

এই হলে রাকসুর জিএস পদে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের জিএস প্রার্থী সালাহউদ্দিন আম্মার ভোট পেয়েছেন ৬০০টি। 

ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থী ফজলে রাব্বি মো. ফাহিম রেজা পেয়েছেন ২৮৩ ভোট। 

এজিএস পদে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী এস এম সালমান সাব্বির পেয়েছেন ৩৮৪ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্রার্থী জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ৩১৭ ভোট।
 

17 Oct 2025, 04:23 AM

১০ হলের ফলে ভিপি পদে এগিয়ে শিবির, জিএসে ‘আধিপত্যবিরোধী ঐক্য’

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে বৃহস্পতিবার রাত ৪টা পর্যন্ত ১০টি হলের ফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

১০টি হলের মধ্যে রয়েছে- মন্নুজান হল, বেগম রোকেয়া হল, বেগম খালেদা জিয়া হল, রহমতুন্নেসা হল, তাপসী রাবেয়া হল, বিজয় ৩৬ হল, সৈয়দ আমীর আলী হল, শাহ মখদুম হল, নবাব আব্দুল লতিফ হল ও শের-ই-বাংলা ফজলুল হক হল।

এগুলোর মধ্যে মেয়েদের ছয়টি এবং ছেলেদের চারটি হল রয়েছে। আরও সাত হলের ফল ঘোষণা বাকি আছে।

নির্বাচনে মোট ভোটার ছিলেন ২৮ হাজার ৯০৯ শিক্ষার্থী, যাদের মধ্যে ভোট দিয়েছেন ২০ হাজার ১৮৭ জন। ভোটের হার ৬৯.৮৩ শতাংশ।

১০ হলে ভিপি পদে এগিয়ে আছেন ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ।

১০টি হলে তিনি ভোট পেয়েছেন ৬ হাজার ৬১৫ ভোট।

ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের শেখ নূর উদ্দীন আবির পেয়েছেন ১ হাজার ৭৬৫ ভোট।

জিএস পদে এগিয়ে রয়েছেন ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের প্রার্থী সালাউদ্দিন আম্মার। জুলাই আন্দোলনের এ নেতা ১০ হলে ভোট পেয়েছেন ৫ হাজার ৮৪৭ ভোট।

একই পদে ইসলামী ছাত্রশিবির প্যানেল থেকে ফাহিম রেজা ভোট পেয়েছেন ৩ হাজার ২০৭ ভোট।

এজিএস পদে ছাত্রশিবির প্যানেলের সালমান সাব্বির পেয়েছেন ৩ হাজার ৫৮৯ ভোট। ছাত্রদল প্যানেল থেকে জাহিন বিশ্বাস এষা ভোট পেয়েছেন ২ হাজার ৮৬৭ ভোট।
 

17 Oct 2025, 04:04 AM

আমীর আলী হলে শিবিরের ভিপি প্রার্থী এগিয়ে, জিএসে আম্মার



রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে সৈয়দ আমীর আলী হলে ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ পেয়েছেন ৬১৯ ভোট। 

ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দীন আবীরের বাক্সে ভোট পড়েছে ১৫২টি। 

এই হলে রাকসুর জিএস পদে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের জিএস প্রার্থী সালাহউদ্দিন আম্মার ভোট পেয়েছেন ৫৮৮টি। 
ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থী ফজলে রাব্বি মো. ফাহিম রেজা পেয়েছেন ২৪২ ভোট। 

এজিএস পদে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী এস এম সালমান সাব্বির পেয়েছেন ৩৪৭ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্রার্থী জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ৩৩১ ভোট।
 

17 Oct 2025, 03:31 AM

নবাব আব্দুল লতিফ হলেও এগিয়ে জাহিদ ও আম্মার

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে নবাব আব্দুল লতিফ হলে ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ পেয়েছেন ৫১৮ ভোট। 

ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দীন আবীরের বাক্সে ভোট পড়েছে ১৩৭টি। 

এই হলে রাকসুর জিএস পদে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের জিএস প্রার্থী সালাহউদ্দিন আম্মার ভোট পেয়েছেন ৪৮৪টি। 
ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থী ফজলে রাব্বি মো. ফাহিম রেজা পেয়েছেন ১৮৪ ভোট। 

এজিএস পদে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী এস এম সালমান সাব্বির পেয়েছেন ২৭৮ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্রার্থী জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ২৪৯ ভোট।
 

17 Oct 2025, 03:02 AM

জাহিদ-আম্মারের বাক্সে বেশি ভোট শাহ মখদুমেও

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে শাহ মখদুম হলে ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ পেয়েছেন ৭৩২ ভোট। 

ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দীন আবীরের বাক্সে ভোট পড়েছে ১৭৩টি। 

এই হলে রাকসুর জিএস পদে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের জিএস প্রার্থী সালাহউদ্দিন আম্মার ভোট পেয়েছেন ৬৭০টি। 
ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থী ফজলে রাব্বি মো. ফাহিম রেজা পেয়েছেন ২৯৭ ভোট। 

এজিএস পদে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী এস এম সালমান সাব্বির পেয়েছেন ৩৮৭ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্রার্থী জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ৩৭৮ ভোট।

17 Oct 2025, 02:53 AM

শের-ই-বাংলা হলেও এগিয়ে ভিপি পদে এগিয়ে শিবির



রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে শের-ই-বাংলা ফজলুল হক হলে ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ পেয়েছেন ৪৮৯ ভোট। 

ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দীন আবীরের বাক্সে ভোট পড়েছে ৯৭টি। 

এই হলে রাকসুর জিএস পদে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের জিএস প্রার্থী সালাহউদ্দিন আম্মার ভোট পেয়েছেন ৪১৯টি। 

ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থী ফজলে রাব্বি মো. ফাহিম রেজা পেয়েছেন ২৩৩ ভোট। 

এজিএস পদে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী এস এম সালমান সাব্বির পেয়েছেন ২৮২ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্রার্থী জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ২১২ ভোট।

17 Oct 2025, 02:19 AM

‘জুলাই ৩৬’ হলেও এগিয়ে শিবিরের ভিপি প্রার্থী

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ‘জুলাই ৩৬’ হলে ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ পেয়েছেন ৯৪৫ ভোট।

ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দীন আবীরের বাক্সে ভোট পড়েছে ৩০০টি।

এই হলে রাকসুর জিএস পদে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের জিএস প্রার্থী সালাহউদ্দিন আম্মার ভোট পেয়েছেন ৮৩৫টি।

ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থী ফজলে রাব্বি মো. ফাহিম রেজা পেয়েছেন ৫১০ ভোট।

এজিএস পদে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী এস এম সালমান সাব্বির পেয়েছেন ৫২৪ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্রার্থী জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ৩৭৩ ভোট।

17 Oct 2025, 01:38 AM

ভিপি পদে এগিয়ে শিবিরের জাহিদ, জিএসে ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্মের’ আম্মার


 

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে বৃহস্পতিবার রাত ১টা পর্যন্ত পাঁচটি হলের ফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

পাঁচটি হলের মধ্যে রয়েছে- মন্নুজান হল, বেগম রোকেয়া হল, বেগম খালেদা জিয়া হল, রহমতুন্নেসা হল ও তাপসী রাবেয়া হল।

এসব হলে ভিপি পদে এগিয়ে আছেন ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ।

পাঁচ হলে তিনি ভোট পেয়েছেন ৩ হাজার ৩১২ ভোট।

ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের শেখ নূর উদ্দীন আবির পেয়েছেন ৯০৬ ভোট।

জিএস পদে এগিয়ে রয়েছেন ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের প্রার্থী সালাউদ্দিন আম্মার। জুলাই আন্দোলনের এ নেতা পাঁচ হলে ভোট পেয়েছেন ২ হাজার ৮৫১ ভোট।

একই পদে ইসলামী ছাত্রশিবির প্যানেল থেকে ফাহিম রেজা ভোট পেয়েছেন ১ হাজার ৭৪১ ভোট।

এজিএস পদে ছাত্রশিবির প্যানেলের সালমান সাব্বির পেয়েছেন ১ হাজার ৭৭১ ভোট। ছাত্রদল প্যানেল থেকে জাহিন বিশ্বাস এষা ভোট পেয়েছেন ১ হাজার ৩৩৪ ভোট।

17 Oct 2025, 12:50 AM

তাপসী রাবেয়া হলে ভিপি পদে এগিয়ে শিবির, জিএসে আম্মার

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে তাপসী রাবেয়া হলে ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ পেয়েছেন ৪৭৩ ভোট। 

ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দীন আবীরের বাক্সে ভোট পড়েছে ১৩৬টি। 

এই হলে রাকসুর জিএস পদে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের জিএস প্রার্থী সালাহউদ্দিন আম্মার ভোট পেয়েছেন ৪০৮টি। 
ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থী ফজলে রাব্বি মো. ফাহিম রেজা পেয়েছেন ২৫৪ ভোট। 

এজিএস পদে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী এস এম সালমান সাব্বির পেয়েছেন ২৪৫ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্রার্থী জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ১৯৭ ভোট।
 

17 Oct 2025, 12:42 AM

রোকেয়া হলে ভিপি-এজিএসে এগিয়ে শিবির, জিএসে আম্মার

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে বেগম রোকেয়া হলে ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ পেয়েছেন ৭৫২ ভোট। 

ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দীন আবীরের বাক্সে ভোট পড়েছে ২১১টি। 

এই হলে রাকসুর জিএস পদে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের জিএস প্রার্থী সালাহউদ্দিন আম্মার ভোট পেয়েছেন ৬৬১টি। 

তার কাছাকাছি প্রতিদ্বন্দ্বী শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী ফজলে রাব্বি মো. ফাহিম রেজা পেয়েছেন ৩৭৭ ভোট। 

এজিএস পদে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী এস এম সালমান সাব্বির পেয়েছেন ৩৪৬ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্রার্থী জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ২৯৯ ভোট।
 

16 Oct 2025, 11:40 PM

মন্নুজানে ভিপি পদে এগিয়ে শিবির, জিএসে 'আধিপত্যবিরোধী ঐক্য'

মন্নুজান হলের মধ্য দিয়ে শুরু হলো রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও হল সংসদ নির্বাচনের ফল ঘোষণার পর্ব। 
ছাত্র সংসদ নির্বাচনে এই আবাসিক হল থেকে ছাত্রশিবির সমর্থিত 'সম্মিলিত শিক্ষার্থী জোট' প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ ৯৭২ ভোট পেয়ে এগিয়ে আছেন।
একই পদে ছাত্রদল সমর্থিত 'ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম' প্যানেলের শেখ নূর উদ্দীন আবির পেয়েছেন ২৩৬টি ভোট। 
কেন্দ্রীয় সংসদের জিএস পদে 'আধিপত্যবিরোধী ঐক্য' প্যানেলের সালাউদ্দিন আম্মার পেয়েছেন ৮৪১ ভোট। শিবির সমর্থিক প্যানেল থেকে ফাহিম রেজা পেয়েছেন ৪৯৫ ভোট।
ছাত্রদলের নাফিউল ইসলাম জীবন পেয়েছেন ৮৯ ভোট।
এজিএস পদে ছাত্রশিবির মনোনীত সালমান সাব্বির ৫৫৩ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। ছাত্রদলের জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ৩৭৮ ভোট। 
বৃহস্পতিবার রাত ১১টার দিকে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম ফল ঘোষণা করেন। 
এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সালেহ হাসান নকীব, উপ-উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দীন, অধ্যাপক ফরিদ খান এবং রাকসু কোষধক্ষ্য অধ্যাপক সেতাউর রহমান উপস্থিত ছিলেন।

16 Oct 2025, 09:07 PM

রাত সাড়ে ৮টায় ভোট গণনা শুরু

রাকসু ভোট শেষে ভোট গণনার প্রস্তুতি নিতেই চার ঘণ্টা পার করল নির্বাচন কমিশন।

রাত ৮টায় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ভোট গণনা শুরু হয়েছে।

নির্বাচন কমিশনার মোস্তফা কামাল আকন্দ জানিয়েছেন, ভোট গণনার ক্ষেত্রে প্রথম ধাপে ব্যালট বাক্স খুলে আলাদা রঙয়ের (হল, রাকসু ও সিনেট) ব্যালটগুলোকে ১০০টি করে বান্ডেল করা হচ্ছে। দ্বিতীয় ধাপে ব্যালট মেশিনে দেওয়া হচ্ছে এবং তৃতীয় ধাপে ৪৩ সদস্যের একটি বিশেষজ্ঞ দল পুনরায় প্রাপ্ত ফল যাচাই করবেন। এরপর ফল ঘোষণা করা হবে।

“ফল ঘোষণার ক্ষেত্রে ধারাবাহিকভাবে একটি একটি করে হলের ফল প্রকাশ করা হবে এবং প্রত্যেকটি হলের ক্ষেত্রেই এই তিনটি ধাপ অনুসরণ করা হবে।”

নির্বাচন কমিশনার বলেন, “আমরা মেয়েদের হল দিয়ে ভোট গণনা শুরু করব। প্রথম হলটির ফলাফল আমরা একাধিকবার যাচাই করব। সেক্ষেত্রে প্রথম হলের ফল ঘোষণা করতে আমাদের একটু সময় লাগবে।”
 

16 Oct 2025, 08:23 PM

ভোট ‘কারচুপি’ নিয়ে সজাগ থাকার আহ্বান ‘গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদের’

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে যাতে কোনো ভোট ‘কারচুপি’ না ঘটে, সেজন্য শিক্ষার্থীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে গণতান্ত্রিক ছাত্র জোটের প্যানেল ‘গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ’।

বৃহস্পতিবার বিকালে ভোট শেষে ক্যাম্পাসে এ প্যানেলের তরফে সংবাদ সম্মেলনে ডাকা হয়।

সেখানে ‘গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ’র ভিপি পদপ্রার্থী প্রার্থী ফুয়াদ রাতুল বলেছেন, “কিছু প্যানেল সবার জন্যে সমান সুযোগ নিশ্চিতের শর্তকে বিঘ্ন করে মাত্রাতিরিক্ত অর্থ খরচ করেছে। উপহার বিলি, ভুরিভোজ আয়োজন, শিক্ষার্থীদের প্রাইভেসি লঙ্ঘনের মতন ঘটনার বিরুদ্ধে প্রশাসনের উদ্যোগ আমরা দেখতে পাইনি।

“আজ ভোটের দিনও একটি প্যানেলকে অবাধে ‘চোথা বিলি’ করতে দেওয়া হয়েছে। অথচ গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ আচরণবিধি মেনে ভোট কেন্দ্র হতে ৫০ গজ দূরে প্রচার চালাতে গেলে আমাদেরকে বাধা প্রদান করা হয়।”

শহীদুল্লাহ হলের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের কেউ কেউ ভোটকেন্দ্রের ভেতর ছাত্রশিবিরের প্যানেলের প্রচার চালিয়েছে বলেও অভিযোগ করেন এই ভিপি প্রার্থী।

ফুয়াদ রাতুল বলেন, “কিছু হলের প্রার্থী একের অধিক ব্যালট প্রাপ্তির কথা জানিয়েছে। বিভিন্ন ভোটকেন্দ্রে ইচ্ছাকৃত ‘লাইন জ্যামিংয়ের’ ঘটনাও ঘটেছে। এ ছাড়া রাকসুতে অংশগ্রহণ করা দুটি প্যালেনের দলীয় নেতাকর্মীরা কাজলা ও বিনোদপুর গেইটে স্থানীয় নেতাকর্মীদের জমায়েত ঘটিয়েছে; যা ক্যাম্পাসে এক ধরনের ‘ভীতির পরিবেশ’ সৃষ্টি করেছে।”

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ চলে। ভোট গণনা ও ফলাফলের অপেক্ষায় এখন শিক্ষার্থীরা।

ফুয়াদ রাতুল বলেন, “রাকসুর ভোট গণনা যাতে সুষ্ঠু ও নিরপেক্ষ হয়। যেকোনো কারচুপির বিরুদ্ধে আমরা শিক্ষার্থীদের সতর্ক থাকার আহ্বান জানাই।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন শামীন ত্রিপুরা, শাহরিয়ার আলিফ, তারেক আশরাফ, নাসিম সরকার, কায়সার আহমেদ, আসাদ সাদিক রাফিসহ কয়েকজন প্রার্থী।

16 Oct 2025, 07:41 PM

রাকসুতে ভোট পড়েছে ৬৯.৮৩ শতাংশ

সাড়ে তিন দশক বাদে বৃহস্পতিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র সংসদে নির্বাচন হয়েছে, তাতে ৬৯.৮৩ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম।

তিনি জানিয়েছেন, নির্বাচনে মোট ভোটার ছিলেন ২৮ হাজার ৯০৯ শিক্ষার্থী, যাদের মধ্যে ভোট দিয়েছেন ২০ হাজার ১৮৭ জন।

এদিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নয়টি ভবনে ১৭টি হলের কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়। বড় ধরনের অনিয়ম বা গোলযোগ ছাড়াই অনুষ্ঠিত এ নির্বাচনের ফল গোনার প্রক্রিয়ায় আছে নির্বাচন কমিশন। 

নির্বাচন কমিশনার মোস্তফা কামাল আকন্দ বলেন, ভোট গণনার ক্ষেত্রে প্রথম ধাপে ব্যালট বাক্স খুলে আলাদা রঙয়ের (হল, রাকসু ও সিনেট) ব্যালটগুলোকে ১০০টি করে বান্ডেল করা হবে। দ্বিতীয় ধাপে ব্যালট মেশিনে দেওয়া হবে এবং তৃতীয় ধাপে ৪৩ সদস্যের একটি বিশেষজ্ঞ দল পুনরায় প্রাপ্ত ফল যাচাই করবেন। এরপর ফল ঘোষণা করা হবে।

“ফল ঘোষণার ক্ষেত্রে ধারাবাহিকভাবে একটি একটি করে হলের ফল প্রকাশ করা হবে এবং প্রত্যেকটি হলের ক্ষেত্রেই এই তিনটি ধাপ অনুসরণ করা হবে।”

নির্বাচন কমিশনার বলেন, “আমরা মেয়েদের হল দিয়ে ভোট গণনা শুরু করব। প্রথম হলটির ফলাফল আমরা একাধিকবার যাচাই করব। সেক্ষেত্রে প্রথম হলের ফল ঘোষণা করতে আমাদের একটু সময় লাগবে।”

রাকসু: কোন কেন্দ্রে কত ভোট পড়ল

কেন্দ্রের নাম

ভোট

প্রদত্ত ভোট

ভোটের হার

শেরে বাংলা ফজলুল হক

৯৯৩

৭৩৪

৭৩.৯২

শাহ মখদুম

১৪০৯

১০৯৫

৭৭.৭১

নবাব আব্দুল লতিফ

১১১৩

৭৭০

৬৯.১৮

সৈয়দ আমীর আলী

১২৩৩

৯৫৯

৭৭.৭৮

শহীদ শামসুজ্জোহা

১৩০৪

৯৯৮

৭৬.৫৩

শহীদ হবিবুর রহমান

২৪৪৬

১৭৫০

৭১.৫৫

মতিহার

১৮৭১

১৩৭০

৭৩.২২

মাদার বখস

১৮৭৮

১৩৩৮

৭১.২৫

হোসেন শহীদ সোহরাওয়ার্দী

১৮৬২

১৪৪৫

৭৭.৬০

শহীদ জিয়াউর রহমান

১৯৬৩

১৪০৭

৭১.৬৮

বিজয় ২৪

১৫২৯

১১২৯

৭৩.৮৪

মন্নুজান

২৩৮১

১৫৯৮

৬৭.১১

রোকেয়া

২১৭৩

১২৯৫

৫৯.৬০

তাপসী রাবেয়া

১২৪১

৭৯০

৬৩.৬৬

খালেদা জিয়া

১২৭৫

৭৮৪

৬১.৪৯

রহমতুন্নেসা

১৭৬৬

১০৭২

৬০.৭০

জুলাই ৩৬

২৪৭২

১৬৫৩

৬৬.৮৭

মোট

২৮৯০৯

২০১৮৭

৬৯.৮৩

16 Oct 2025, 04:01 PM

ভোটগ্রহণ শেষ, গণনা ৬টা থেকে

বড় ধরনের অনিয়ম বা গোলযোগ ছাড়াই রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন শেষ হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯টায় শুরু হয়ে বিরতিহীনভাবে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এসময়ের মধ্যে যারা কেন্দ্রের চৌহদ্দিতে আছেন, তারা ৪টার পরও ভোট দিতে পারছেন।

নির্বাচন কমিশনার অধ্যাপক পারভেজ আজহারুল হক বিকেল সোয়া ৩টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিকাল ৪টায় ভোটগ্রহণ শেষ হবে। তবে ৪টার মধ্যে যারা লাইনে দাঁড়াবেন, তাদের ভোট নেওয়া হবে বিশেষ ব্যবস্থায়।

“৪টার পর লাইনের দাঁড়ানোর সুযোগ থাকবে না। ভোটকেন্দ্র ৪টায় বন্ধ করা হবে।”

কত শতাংশ ভোট পড়েছে তা ৪টার পর নির্বাচন কমিশন জানাবে বলে জানান তিনি।

ভোট গণনার বিষয়ে অধ্যাপক পারভেজ আজহারুল হক বলেন, “৫টায় ভোট গণনা শুরুর কথা থাকলেও ৬টায় ভোটগণনা শুরু হবে।”

ভোট গণনা শেষে কাজী নজরুল ইসলাম মিলনায়তন থেকে ফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোস্তফা কামাল আকন্দ।

তিনি বলেছেন, নয়টি ভবনে ভোট গ্রহণ শেষে সব ব্যালট বাক্স নেওয়া হবে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে। ভোট গণনার সুবিধার্থে ১০০টি করে ব্যালট দিয়ে পৃথক বান্ডেল করা হবে। এ বান্ডেলর ভেটি গোনা হবে ওএমআর মেশিনে যা পর্যবেক্ষণ করবে বিশেষজ্ঞ প্যানেল। সবমিলিয়ে তিন ধাপে চূড়ান্ত ফল তৈরি হবে। একটি হলের ফল তৈরি শেষে আরেকটির গণনা শুরু হবে। তাতে ২৮৩টি পদের ফল জানাতে ১২ থেকে ১৫ ঘণ্টা সময় লেগে যেতে পারে।

16 Oct 2025, 03:52 PM

সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী ছাত্রদল

রাকসু নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’র সংবাদ সম্মেলন

 

16 Oct 2025, 03:50 PM

৪টার মধ্যে লাইনে থাকলেই ভোট নেওয়া হবে: অধ্যাপক পারভেজ

নির্বাচন কমিশনার অধ্যাপক পারভেজ আজহারুল হক বিকেল সোয়া ৩টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিকাল ৪টায় ভোটগ্রহণ শেষ হবে। তবে ৪টার মধ্যে যারা লাইনে দাঁড়াবেন, তাদের ভোট নেওয়া হবে বিশেষ ব্যবস্থায়। 

“৪টার পর লাইনের দাঁড়ানোর সুযোগ থাকবে না। ভোটকেন্দ্র ৪টায় বন্ধ করা হবে।”

কত শতাংশ ভোট পড়েছে তা ৪টার পর নির্বাচন কমিশন জানাবে বলে জানান তিনি।

ভোট গণনার বিষয়ে অধ্যাপক পারভেজ আজহারুল হক বলেন, “৫টায় ভোট গণনা শুরুর কথা থাকলেও ৬টায় ভোটগণনা শুরু হবে।”
 

16 Oct 2025, 03:42 PM

কমিশনের বিরুদ্ধে নানা অভিযোগ ছাত্রশিবিরের

রাকসু নির্বাচন ঘিরে অনিয়ম, আচরণবিধি লঙ্ঘন ও নির্বাচন কমিশনের পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’।

বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এসব অভিযোগ উত্থাপন করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জিএস পদপ্রার্থী ফজলে রাব্বি মো. ফাহিম রেজা। তিনি অভিযোগ করেন, নির্বাচনে অমোচনীয় কালি ব্যবহারের কথা থাকলেও তা অনুসরণ করা হয়নি। ব্যবহৃত কালি সহজেই মুছে যাচ্ছে, যা ভোটের স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করছে।

ফাহিম রেজা বলেন, “ভোটের শুরুতেই সিরাজী ভবনে শিবির-সমর্থিত শিক্ষার্থীদের চিরকুট নিয়ে প্রবেশে বাধা দেওয়া হয়। একই ধরনের ঘটনা ঘটে ডিনস কমপ্লেক্স, রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবন ও জগদীশচন্দ্র বসু ভবনেও। অথচ নির্বাচন কমিশন প্রচারপত্র বা চিরকুট নিয়ে প্রবেশের অনুমতি দিয়েছিল।”

জিএস পদপ্রার্থী ফাহিম রেজা বলেন, ছাত্রদল ও আধিপত্যবাদ বিরোধী ঐক্য প্যানেল আচরণবিধি ভঙ্গ করে ভোটকেন্দ্রের ১০০ গজের মধ্যে প্রবেশ করছে এবং ভোটারদের প্রভাবিত করছে। এছাড়া খালেদা জিয়া হল ও হাবিবুর রহমান হলের পাশে একাধিক বুথ স্থাপন করে নির্বাচনের সমান প্রতিযোগিতার পরিবেশ নষ্ট করা হচ্ছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ বলেন,“নির্বাচন কমিশন যদি এসব অনিয়মের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেয়, তবে আমাদের ভাবতে হবে— কমিশন নিরপেক্ষ আচরণ করছে না।”
 

16 Oct 2025, 02:23 PM

সংবাদ সম্মেলনে ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’

রাকসু নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’র সংবাদ সম্মেলন

 

16 Oct 2025, 02:19 PM

ভোটার তালিকা দেখতে এজেন্টদের বাধা দেওয়া হচ্ছে: আবির

রাকসু নির্বাচনে ছবি সংবলিত ভোটার তালিকা দেখতে পোলিং এজেন্টদের বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবির।

তিনি বলেছেন, “ভোটকেন্দ্রে পোলিং এজেন্টরা তালিকা দেখতে চাইলে তা দেখানো বাধ্যতামূলক। আমি প্রধান নির্বাচন কমিশনারকে জানিয়েছি। তিনি দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন।”

আবির  বলেন, “ক্যাম্পাসে পর্যাপ্ত নিরাপত্তা থাকলেও প্রতিদ্বন্দ্বী প্যানেলের পক্ষ থেকে বিভিন্ন স্থানে জমায়েত করা হচ্ছে।”

ছাত্রদলের এই প্রার্থী সতর্ক করে বলেন, “নির্বাচনে কোনো অনিয়ম হলে তা প্রতিহত করা হবে।”

একই প্যানেলের জিএস প্রার্থী নাফিউল ইসলাম জীবন কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন করে ভোটের ‘পরিবেশ সন্তোষজনক’ বলে মন্তব্য করেছেন।

16 Oct 2025, 02:11 PM

ক্যাম্পাসে উৎসবের আমেজ

রাকসু নির্বাচনে সকাল ৯টায় কিছুটা ঢিমেতালে ভোটগ্রহণ শুরু হলেও ১০টার পর থেকে বাড়তে থাকে ভিড়; ১১টার পর যেন ক্যাম্পাসে ফেরে উৎসবের আমেজ।

পরিবহন চত্বরে আড্ডায় মাতেন শিক্ষার্থীরা। কেন্দ্রের সামনেও দেখা যায় ভোটারদের দীর্ঘ সারি। শিক্ষার্থীদের কেউ কেউ ছবিও তোলেন।

দুপুর সোয়া ১২টায় ক্যাম্পাসে কিছু তরুণকে দেখা যায় গানের মিছিল নিয়ে ঘুরে বেড়াতে; তাদের মাঝে ছিলেন রাকসু নির্বাচনে ছাত্রদল মনোনীত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের সহ-সাংস্কৃতিক সম্পাদক প্রার্থী শাহরিয়ার আলম।

তিনি বিডিনিউজ টোয়েন্টফোর ডটকমকে বলেন, “ভালো লাগছে, ক্যাম্পাসে নির্বাচন ঘিরে একটা উৎসবের আমেজ এসেছে। তবে নির্বাচনের প্রচারণায় কয়েক দিনে ক্লান্ত থাকলেও আজকে এই ভোটের উৎসব দেখে আনন্দ লাগছে।”

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় পাঠাগারের পাশে বন্ধুদের নিয়ে সেলফি তুলতে দেখা যায় কিছু শিক্ষার্থীকে। তাদের একজন আরিফ আব্দুল্লাহ বলেন, “ভালো লাগছে। বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি। ছবি তুলছি।”

চতুর্থ বর্ষের শিক্ষার্থী লুবনা শারমিন অবশ্য মনে করছেন, এখনো পুরোদমে উৎসব শুরু হয়নি। আসল ‘টুইস্ট’ হবে বিকালে।

চারুকলা অনুষদের শিক্ষার্থী সারাহ আফরোজ আনন্দী বলেন, “ভোট দিতে এসেছি, কিন্তু অনেক বড় লাইন দেখছি। এখন একটু ক্যাম্পাস ঘুরতে বের হলাম। 

“চারদিকে আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। অনেকদিন পর এমন পরিবেশ দেখে বেশ ভালো লাগছে।”

16 Oct 2025, 01:22 PM

‘অস্ত্র বিলি’ করছে শিবির, অভিযোগ ছাত্রদলের

রাকসু নির্বাচনের দিন বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রবেশ ফটকের পাশে ‘জামায়াত-শিবিরের লোকজন’ নিজেদের মধ্যে ‘অস্ত্র বিলি’ করছে বলে অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী।

বেলা সাড়ে ১১টায় ব্যক্তিগত ফেইসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করে তিনি লিখেছেন, “রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের বিপরীতে প্রকাশ্যে নিজেদের মধ্যে অস্ত্র বিলি করছে জামায়াত শিবিরের লোকজন।"

এ বিষয়ে জানতে চাইলে রাহী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভোটগ্রহণের পর এ বিষয়ে মন্তব্য করব।”

তবে শাখা ইসলামী ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মুজাহিদ ফয়সাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, নির্বাচনের ‘সুষ্ঠু পরিবেশ’ নষ্ট করার জন্য এমন গুজব ছড়ানো হচ্ছে।

“ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী যে ভিডিওটি পোস্ট করেছেন, সেটিতে স্পষ্ট কাউকেই বোঝা যাচ্ছে না। সেখানে কে বা কারা রয়েছেন এবং কী করছেন তাও স্পষ্ট নয়। এগুলো বলে তারা মূলত গুজব ছড়ানোর অপচেষ্টা করছেন।”

ছাত্রদল গুজব ছড়িয়ে ভোটগ্রহণের ‘সুষ্ঠু পরিবেশ নষ্ট করতে চাইছেন বলেও পাল্টা অভিযোগ করেন ফয়সাল।

তিনি বলেন, “পরিকল্পিতভাবে ভয়ভীতি সৃষ্টি করে ভোটার উপস্থিতি কমানোর চেষ্টা করা হচ্ছে।”

জানতে চাইলে আরএমপির উপ কমিশনার গাজিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এরকম একটি ভিডিও আমাদের নজরে এসেছে। ফেইসবুক থেকে ছড়ানো হয়েছে। আমাদের থানা পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো ওই এলাকায় গিয়েছে; ভিডিও পরীক্ষা-নিরীক্ষা করে সম্পূর্ণরূপে মিথ্যা, বানোয়াট এবং এটিকে একটি গুজব হিসেবে চিহ্নিত করেছে।”

16 Oct 2025, 12:21 PM

প্রথম তিন ঘণ্টায় ভোট পড়েছে ২৫%

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের প্রথম তিন ঘণ্টায় ২৫ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন রাকসু কোষাধ্যক্ষ অধ্যাপক সেতাউর রহমান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নির্বাচন সুষ্ঠুভাবে হচ্ছে। আমাদের শিক্ষার্থীরা আনন্দঘন পরিবেশে ভোট দিচ্ছেন।”

সকাল ৯টায় একযোগে ৯ ভবনে শুরু হওয়া এ ভোট বিরতিহীনভাবে চলবে বিকাল ৪টা পর্যন্ত।

নির্বাচন কমিশনার অধ্যাপক পারভেজ আজহারুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন হচ্ছে। কোথাও কোনো সমস্যা হয়নি। প্রথম ৩ ঘণ্টার একটা পরিসংখ্যান আমাদের কাছে এসেছে। ভোটগ্রহণ সন্তোষজনক।"

জুবেরী ভবনের সৈয়দ আমীর আলী হল কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোহাম্মদ হারুনর রশীদ জানান, সেখানে দুপুর ১২টা পর্যন্ত ৩৩ শতাংশ ভোট পড়েছে। এ কেন্দ্রের ভোটা সংখ্যা ১২৩৩, এর মধ্যে ৪০২টি ভোট পড়েছে।

আর সেখানে শাহ মখদুম হল কেন্দ্রে একই সময়ে প্রায় ৬০০ ভোট পড়ার তথ্য দিয়েছেন প্রিজাইডিং অফিসার অধ্যাপক সৈয়দ সরোয়ার জাহান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “এভাবে ভোট পড়তে থাকলে; আমরা ধরে নিতে পারি ৪টার মধ্যে ৭০ শতাংশ ভোট কাস্ট হতে পারে।”

এ কেন্দ্রে ১৪০৯ জন ভোটার রয়েছে।

16 Oct 2025, 12:02 PM

কালি মুছে যাচ্ছে: শিবিরের জাহিদ

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে ভোট দেওয়ার পর শিক্ষার্থীদের হাতের অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ করেছেন শিবিরের ভিপি পদপ্রার্থী মুস্তাকুর রহমান জাহিদ।

বৃহস্পতিবার জুবেরী ভবনে ভোটদানের পর তিনি এ অভিযোগ করেন।

অন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনেও ‘অমোচনীয়’ কালি মুছে যাওয়ার যে অভিযোগ উঠেছিল তা মনে করিয়ে দিয়ে জাহিদ বলেন, “নির্বাচন কমিশনের পদক্ষেপ নেওয়া উচিত ছিল আগে থেকেই।

“আজকে আমরা দেখেছি কালি যেটা ব্যবহার করা হচ্ছে, কিছুক্ষণ পরই মুছে যাচ্ছে। কয়েকজন প্রার্থীর আমি দেখিছি, তাদের কিছুক্ষণ পরই নাকি মুছে যাচ্ছে।”

এ পরিস্থিতিতে ভোটার শনাক্তে নির্বাচন কমিশনকে সতর্ক থাকার আহ্বান জানান শিবিরের এ প্রার্থী।

আগের দিনই চাকসু ভোটে ২৬টি পদের মধ্যে ভিপি, জিএসসহ ২৪টি পদেই জয় পেয়েছে ছাত্রশিবির।

চাকসু ভোটের ফল রাকসুতেও প্রভাব ফেলবে কি না, এমন প্রশ্নের উত্তরে জাহিদ বলেন, রাকসুতেও শিক্ষার্থীরা শিবিরের প্যানেলের ওপর ভরসা রাখবে বলে তারা আশা করছেন।
 

16 Oct 2025, 11:49 AM

ফল তৈরি হবে তিন ধাপে

নির্বাচন কমিশনার মোস্তফা কামাল আকন্দ জানিয়েছেন, নয়টি ভবনে ভোট গ্রহণ শেষে সব ব্যালট বাক্স নেওয়া হবে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে। ভোট গণনার সুবিধার্থে ১০০টি করে ব্যালট দিয়ে পৃথক বান্ডেল করা হবে। এ বান্ডেলর ভেটি গোনা হবে ওএমআর মেশিনে যা পর্যবেক্ষণ করবে বিশেষজ্ঞ প্যানেল। সবমিলিয়ে তিন ধাপে চূড়ান্ত ফল তৈরি হবে। একটি হলের ফল তৈরি শেষে আরেকটির গণনা শুরু হবে। তাতে ২৮৩টি পদের ফল জানাতে ১২ থেকে ১৫ ঘণ্টা সময় লেগে যেতে পারে।

ভোটগ্রহণের জন্য সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সময় ঠিক করা আছে।

16 Oct 2025, 11:37 AM

‘জীবনের প্রথম ভোট দিলাম’

সাড়ে তিন দশক বাদে বৃহস্পতিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তা নিয়ে আগ্রহের কমতি নেই শিক্ষার্থীদের।

একদিকে নিজেদের নেতৃত্ব গঠন, অন্যদিকে জীবনে প্রথম কোনো ভোট দিতে পারায় উচ্ছ্বাস প্রকাশ করছেন তারা।

সমাজকর্ম বিভাগের আবু হেনা শাকিল বললেন, “রাকসুতেই কেবল নয়, জীবনের প্রথম ভোট দিলাম। এটা অন্য রকম আনন্দের।”

 
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আবু হুরায়রা কাব্যর ভাষায়, “রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই প্রথমবারের মতো রাকসু নির্বাচনে ভোট দিচ্ছি, একটা আলাদা উচ্ছ্বাস কাজ করছে।

“দীর্ঘদিন পর এই গণতান্ত্রিক চর্চার অংশ হতে পারছি, এটা শুধু একজন শিক্ষার্থীর দায়িত্ব নয়, এক ধরনের গর্বও। ব্যালটের প্রতিটি দাগে নিজের মত, বিশ্বাস আর ভবিষ্যতের আশার প্রতিফলন থাকে। এই অভিজ্ঞতা মনে করিয়ে দেয় পরিবর্তনের শুরু হয় অংশগ্রহণ থেকেই।”

রাকসু নির্বাচনেই জীবনের প্রথম ভোট দিয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আফরিন জাহান আশা।

তিনি বলেন, “এর আগে কখনোই ভোট দেওয়া হয়নি। এবারই প্রথম ভোট দিলাম। এজন্য খুব আনন্দ কাজ করছে।”

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী জাকিয়া সুলতানা জ্যোতি বলেন, “প্রথম বর্ষের শিক্ষার্থী হিসেবে রাকসু নির্বাচনের এই সময়টা আমার কাছে শুধু ভোটের নয়, ইতিহাসের অংশ হওয়ার অনুভূতি।

"বিশ্ববিদ্যালয়ের আঙিনায় প্রথমবার ভোট দিতে পারব এই ভাবনায় গায়ে কাঁটা দেয়। সিনিয়রদের গল্পে শোনা রাকসু এখন চোখের সামনে ফিরে আসছে, আর আমি তার সাক্ষী। এটা যেন এক ধরনের নবজাগরণ, যেখানে আমরা নিজেরা আমাদের কণ্ঠস্বর খুঁজে নিচ্ছি।”

ভোট নিয়ে উত্তেজনায় প্রথম বর্ষের আরেক শিক্ষার্থী মিথুন আহমেদ ভোটকেন্দ্রে প্রবেশের পর পছন্দের প্রার্থীর নামই ভুলে যান।

তার কথায়, “ভোট দেব, এটা নিয়ে খুবই ‘এক্সাইটেড’ ছিলাম। কিন্তু কেন্দ্রে ঢুকে ভুলে গেছি প্রার্থীদের নাম। সব মিলিয়ে ৪৩টা ভোট তো মনে রাখা সম্ভব না। পরে কয়েকটা মনে ছিল, সেগুলোতেই ভোট দিয়েছি।”

16 Oct 2025, 11:24 AM

কোন হলে কত প্রার্থী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মোট হল ১৭টি। প্রত্যেক হল ছাত্র সংসদে ১৫টি করে মোট পদ রয়েছে ২৫৫টি; যার বিপরীতে ভোট করছেন ৬০১ জন। এর মধ্যে ছেলেদের ১১টি হলের ৪৬০ জন প্রার্থী রয়েছেন; বাকি ৬টি নারী হলের প্রার্থী সংখ্যা ১৪১।

হল সংসদ নির্বাচন

 

হল সংসদ

১৭

 

মোট পদ

২৫৫

 

প্রতি হলে পদ

১৫

 

মোট প্রার্থী

৬০১

 

১১ ছাত্র হলের প্রার্থী ৪৬০

 

৬ ছাত্রী হলের প্রার্থী ১৪১

 

পদের নাম

প্রার্থী সংখ্যা

শেরে বাংলা ফজলুল হক

৪২

শাহ মখদুম

৪১

নবাব আব্দুল লতিফ

৩৩

সৈয়দ আমির আলী

৪০

শহীদ শামসুজ্জোহা

৩৮

শহীদ হবিবুর রহমান

৪৯

মতিহার

৪৬

মাদার বখস

৪১

হোসেন শহীদ সোহরাওয়ার্দী

৫১

শহীদ জিয়াউর রহমান

৪৫

বিজয় ২৪

৩৪

মন্নুজান

২৬

রোকেয়া

২২

তাপসী রাবেয়া

২৪

খালেদা জিয়া

২৩

রহমতুন্নেসা

২০

জুলাই ৩৬

২৬

16 Oct 2025, 10:52 AM

ভোটার উপস্থিতি বেড়েছে

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়তে শুরু করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নিজস্ব প্রতিবেদক পাভেল রহমান জানান, সকাল ৯টায় ভোটগ্রহণ শুরুর পর উপস্থিতি কিছুটা কম থাকলেও ১০টার পর থেকে কেন্দ্রে ভোটার বেড়েছে। কেন্দ্রের সামনে আড্ডায়ও মেতেছেন শিক্ষার্থীরা।

ভোট দেওয়ার পর গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নাহিদ সাইফুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অমোচনীয় কালি দুই ঘঁষাতেই উঠে যাচ্ছে।”

একই অভিযোগ করেছেন আরো কয়েকজন শিক্ষার্থী।

নির্বাচনকে ঘিরে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরের চায়ের দোকানসব সবকিছুই বন্ধ রাখা হয়েছে। তবে কিছু রিকশা চলাচল করছে।

আনিসা তাবাসসুম নামে একজন শিক্ষার্থী বলেছেন, “হালকা খাবের দোকান খোলা রাখা দরকার ছিল। অনেকেই তো সকালে না খেয়ে ক্যাম্পাসে এসেছেন। এখন খাবারের জন্য ক্যাম্পাসের বাইরে যাওয়াটা বিড়ম্বনার।”


 

16 Oct 2025, 10:37 AM

‘সিনেটে ডাবল ভোট দিয়েছি’, বললেন এক শিক্ষার্থী

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রেশমি খাতুন সকাল পৌনে ১০টার দিকে রবীন্দ্রভবন কেন্দ্রে ভোট দিয়েছেন।

ভোট দেওয়ার পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেছেন, তাকে সিনেটে ছাত্র প্রতিনিধির জন্য দুটি ব্যালট পেপার দেওয়া হয়। দুটি ব্যালট পেপারই তিনি পূরণ করে ব্যালট বাক্সে ফেলেছেন।

সিনেট ছাত্র প্রতিনিধির জন্য একটি ব্যালটে পাঁচটি ভোট দেওয়ার কথা, কিন্তু ওই শিক্ষার্থী দুটি ব্যালটে দশটি ভোট দিয়েছেন।

তিনি সিনেটে দুটি ব্যালটে ভোট দেওয়ার পাশাপাশি রাকসু ও হল সংসদের ভোট দিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে রবীন্দ্র ভবন কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা অধ্যাপক ইসমত আরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। সকাল থেকে শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ হচ্ছে।

“এক শিক্ষার্থী এমন দাবি করেছিলেন, তবে আমরা তাকে নতুন করে কোনো ব্যালট দেইনি।”

16 Oct 2025, 10:19 AM

রাকসুর নেতৃত্বে ছিলেন যারা

১৯৭৩ সালের রাজশাহী বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ অনুসারে, প্রতি বছর রাকসু ও হল সংসদ নির্বাচন হওয়ার কথা। তবে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার পর ৭২ বছরে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে মোটেই ১৬ বার। 

এর মধ্যে প্রথম দুইবার ভোট হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন (রাসু) নামে; বাকি ১৪ বার হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নামে।

এখন পর্যন্ত যে ১৬ বার ছাত্র সংসদ গঠন হয়েছে, তার মধ্যে ১০ বারই হয়েছে পাকিস্তান আমলে। স্বাধীন দেশে ৫৫ বছরে সপ্তম বারের মতো বৃহস্পতিবার ভোট দিতে যাচ্ছেন মতিহারের শিক্ষার্থীরা। এতে মোটাদাগে ৯টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে।

এর আগে সবশেষ রাকসু নির্বাচন হয়েছিল ১৯৮৯ সালে। সেই সংসদে (১৯৮৯-৯০) ভিপি হয়েছিলেন ছাত্রদলের রুহুল কবির রিজভী (বর্তমানে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব), আর ভিপি হয়েছিলেন জাসদ ছাত্রলীগের রুহুল কুদ্দুস বাবু।

রাকসুর নেতৃত্বে ছিলেন যারা

১.   ভিপি: মুহা. মনিরুজ্জামান মিয়া

      জিএস: আবদুর রাজ্জাক খান

১৯৫৬-৫৭

ছাত্র ইউনিয়ন

২.   আবুল কালাম চৌধুরী

      আব্দুল জব্বার খান

১৯৫৭-৫৮

ছাত্র ইউনিয়ন

৩.   শেখ মুহা. রুস্তম আলী

      মুহা. বজলুল করিম

১৯৬২-৬৩

অগ্রগামী

৪.   সৈয়দ মযহারুল হক বাকী

      মুহা. আব্দুর রউফ

১৯৬৩-৬৪

ছাত্রলীগ

৫.   মুহা. আব্দুর রাজ্জাক

      বায়েজিদ আহমেদ

১৯৬৪-৬৫

ছাত্র ইউনিয়ন

৬.   আবু সাইদ

      সরদার আমজাদ হোসেন

১৯৬৫-৬৬

ছাত্রলীগ

৭.   বায়েজিদ আহমেদ

      আব্দুস সাত্তার

১৯৬৬-৬৭

ছাত্র ইউনিয়ন

৮.   এ এফ এম জামিরুল ইসলাম

      মুহা. আব্দুর রহমান

১৯৬৭-৬৮

ছাত্র ইউনিয়ন

ছাত্রলীগ

৯.   মুহা. আবদুর রহমান

      জালাল উদ্দিন সেলিম

১৯৬৮-৬৯

ছাত্রলীগ

১০. মীর শওকত আলী

      আব্দুস সামাদ

১৯৬৯-৭০

ছাত্রলীগ

১১. মুহা. হায়দার আলী

      আহম্মদ হোসেন

১৯৭২-৭৩

ছাত্র ইউনিয়ন

১২. নুরুল ইসলাম ঠান্ডু

      শামসুল হক টুকু

১৯৭৩-৭৪

ছাত্রলীগ

১৩. ফজলুর রহমান পটল

      রফিকুল ইসলাম

১৯৭৪-৭৫

ছাত্রলীগ

ছাত্রলীগ (জাসদ)

১৪. ফজলে হোসেন বাদশা

      জাহাঙ্গীর কবির রানা

১৯৮০-৮১

ছাত্র মৈত্রী

ছাত্রলীগ

১৫. রাগীব আহসান মুন্না

      রুহুল কুদ্দুস বাবু

১৯৮৮-৮৯

ছাত্র মৈত্রী

ছাত্রলীগ (জাসদ)

১৬. রিজভী আহমেদ

      রুহুল কুদ্দুস বাবু

১৯৮৯-৯০

ছাত্রদল

ছাত্রলীগ (জাসদ)

16 Oct 2025, 10:17 AM

এক ভোটে সময় ১৪ সেকেন্ড!

দীর্ঘ ৩৫ বছর বাদে বৃহস্পতিবার অনুষ্ঠিত হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন। 

এর মধ্য দিয়ে এক বছরের জন্য গঠিত হচ্ছে ২৩ সদস্যের কেন্দ্রীয় সংসদ। আর ১৫ জন করে ২৫৫ নেতা পাচ্ছে পাচ্ছে ১৭টি হল। আর সিনেটে ছাত্র প্রতিনিধি হিসাবে নির্বাচিত করা হবে পাঁচজনকে।

সবমিলিয়ে ৪৩টি ভোট দিতে একজন ভোটার সময় পাবেন ১০ মিনিট। তার মানে গড়ে ১৪ সেকেন্ডে একটি করে ভোট দিতে হবে। ভোটগ্রহণের জন্য সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সময় ঠিক করা হয়েছে।


 

16 Oct 2025, 09:58 AM

রাকসু: কোন পদে কত প্রার্থী

দীর্ঘ ৩৫ বছর বাদে বৃহস্পতিবার অনুষ্ঠিত হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন। এ নির্বাচনে মোট ভোটার ২৮ হাজার ৯০১ জন। এর মধ্যে নারী ভোটার ১১ হাজার ৩০৫; আর পুরুষ ভোটার ১৭ হাজার ৫৯৬ জন।

রাকসুতে মোট পদ ২৩টি; মোট প্রার্থী ২৪৭। এর মধ্যে পুরুষ ২২২ জন এবং নারী প্রার্থী ২৫ জন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন

 

পদের সংখ্যা

২৩

 

মোট প্রার্থী

২৪৭

 

পুরুষ প্রার্থী

২২২

 

নারী প্রার্থী

২৫

 

পদের নাম

প্রার্থী সংখ্যা

সহসভাপতি (ভিপি)

১৮

সাধারণ সম্পাদক পদে (জিএস)

১৩

সহকারী সাধারণ সম্পাদক

১৬

ক্রীড়া বিষয়ক সম্পাদক

সহকারী ক্রীড়া বিষয়ক সম্পাদক

সংস্কৃতি বিষয়ক সম্পাদক

১০

সহকারী সংস্কৃতি বিষয়ক সম্পাদক

মহিলা বিষয়ক সম্পাদক

সহকারী মহিলা বিষয়ক সম্পাদক

তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক

১৩

সহকারী তথ্য ও গবেষণা সম্পাদক

মিডিয়া ও প্রকাশনা বিষয়ক সম্পাদক

সহকারী মিডিয়া ও প্রকাশনা সম্পাদক

বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক

সহকারী বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক

বিতর্ক ও সাহিত্য সম্পাদক

সহকারী বিতর্ক ও সাহিত্য সম্পাদক

পরিবেশ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক

১২

সহকারী পরিবেশ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক

১৬

৪ নির্বাহী সদস্য পদের বিপরীতে প্রার্থী

৫৫

16 Oct 2025, 09:51 AM

রাকসু ভোট: রবীন্দ্র ভবন থেকে সরাসরি

রবীন্দ্র ভবনে ভোট দিচ্ছেন বেগম খালেদা জিয়া হলের ছাত্রীরা।

 

16 Oct 2025, 09:48 AM

‘পরিচয় ‍লুকিয়ে ভোট দেওয়ার সুযোগ নেই’

রবীন্দ্র ভবনের প্রিজাইডিং কর্মকর্তা অধ্যাপক ইসমত আরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যেসকল নারী ভোটার পর্দা করেন বা হিজাব পরেন- তাদের জন্য আলাদা বুথ আছে। তাদেরকে শনাক্ত করার জন্য আমাদের নারী কর্মকর্তারা কাজ করছেন। 

“মুখ ঢেকে কেন্দ্রে প্রবেশ করতে পারলেও পরিচয় লুকিয়ে ভোট দেওয়ার সুযোগ নেই।”


 

16 Oct 2025, 09:44 AM

সহজেই ভোটার শনাক্তের উপায় আছে: প্রক্টর

সকাল ৯টা ২০ মিনিটে রবীন্দ্র ভবন কেন্দ্রের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান।

এ সময় এক সাংবাদিক প্রশ্ন করেন, ‘হিজাবে মুখ ঢেকে’ ভোট দিতে আসা নারী শিক্ষার্থীদের কীভাবে শনাক্ত করা হবে?

জবাবে তিনি বলেন, “যারা মুখ দেখাতে চান না, পর্দা করেন। তাদের জন্য কেন্দ্রে আমাদের দায়িত্বরত নারী কর্মকর্তারা আছেন, তারা খুব সহজেই ভোটার শনাক্ত করতে পারবেন। এটি জটিল কোনো সমস্যা না।”


 

16 Oct 2025, 09:43 AM

ছাত্রদলের ভিপি প্রার্থী যা বললেন

ছাত্রদল সমর্থিত 'ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী শেখ নূর উদ্দিন আবির সকাল সোয়া ৯টায় রবীন্দ্র ভবন কেন্দ্র পরিদর্শনে আসেন।

এ সময় তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের পোলিং এজেন্টরা অভিযোগ করেছেন যে বিভিন্ন কেন্দ্রে ছবিসহ যে ভোটার তালিকা, সেটি দেখতে পাচ্ছেন না। আমরা এ বিষয়ে নির্বাচন কমিশনের সাথে কথা বলেছি, তারা দ্রুত সময়ের মধ্যে এটি ঠিক করার আশ্বাস দিয়েছেন।”

16 Oct 2025, 09:35 AM

রাকসু ভোট: ডীনস কমপ্লেক্স থেকে সরাসরি

বিশ্ববিদ্যালয়ের ডীনস কমপ্লেক্সে ভোট দিচ্ছেন মন্নুজান হলের শিক্ষার্থীরা।

16 Oct 2025, 09:25 AM

৯টি প্যানেলে আছেন যারা

 

কোন প্যানেলে প্রার্থী কারা

ছাত্র সংগঠন

প্যানেল

ভিপি

জিএস

এজিএস

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল

ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম

নূর উদ্দিন আবির

 

নাফিউল জীবন

জাহিন বিশ্বাস এষা

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

সম্মিলিত শিক্ষার্থী জোট

মোস্তাকুর রহমান জাহিদ

ফজলে রাব্বি মো. ফাহিম রেজা

(সাবেক সমন্বয়ক)

এস এম সালমান সাব্বির

 

রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনাইটেড স্টুডেন্টস ডেমোক্রেটিক ফোরাম (ইউএসডিএফ)

সর্বজনীন শিক্ষার্থী সংসদ

তাসিন খান

রাজন আল আহমেদ

মাহায়ের ইসলাম

-

 

আধিপত্যবিরোধী ঐক্য

মেহেদী সজীব

 

সালাউদ্দিন আম্মার

 

-

গণতান্ত্রিক ছাত্র জোট

গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ

ফুয়াদ রাতুল

(আহ্বায়ক, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট)

কাউছার আহম্মেদ

(কোষাধ্যক্ষ, ছাত্র ইউনিয়নের একাংশ)

নাসিম সরকার (আহ্বায়ক, গণমঞ্চ)

ছাত্র অধিকার পরিষদ

ছাত্র ফেডারেশন

রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ

মেহেদী মারুফ

(সভাপতি, ছাত্র অধিকার পরিষদ)

আফরিন জাহান

(সাবেক সভাপতি, উত্তরণ লেখক ও পাঠক সূতিকাগার)

আল শাহরিয়ার শুভ (সাধারণ সম্পাদক, ছাত্র অধিকার পরিষদ)

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ

সচেতন শিক্ষার্থী সংসদ

মাহবুর আলম

শরিফুল ইসলাম শরীফ

পারভেজ আকন্দ

ছাত্র ইউনিয়নের একাংশ

অপরাজেয়-৭১, অপ্রতিরোধ্য-২৪

মাসুদ কিবরিয়া

পরমা পারমিতা

সানজিদ

‘সাধারণ’ শিক্ষার্থী

স্বতন্ত্র শিক্ষার্থী জোট

তাওহিদুল ইসলাম

নুসরাত জাহান নুপুর

জান্নাত আরা নওশীন

16 Oct 2025, 09:03 AM

ভোটগ্রহণ শুরু

সকাল ৯টায় ৯টি ভবনে ১৭টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে। তবে শুরুতে ভোটার উপস্থিতি কম দেখা গেছে।

জুবেরী ভবন, সিরাজী ভবন, রবীন্দ্র ভবনসহ কয়েকটি কেন্দ্র ঘুরে এ চিত্র দেখা গেছে।

ক্যাম্পাস ঘুরে আইনশৃঙ্খলা বাহিনী এবং সংবাদকর্মীদের উপস্থিতিই কেবল চোখে পড়ছে। রবীন্দ্র ভবনের সামনের সড়ক ধরে হেঁটে যাচ্ছিলেন সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মায়েশা মালিহা, অনুসূয়া আরিবা,  নিশাত আয়েশা নামের তিন শিক্ষার্থী। তারা ভোট দেওয়ার জন্য কেন্দ্রে যাচ্ছেন বলে জানালেন। 

মায়েশা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “১০টার পর হয়তো ভোটার উপস্থিতি বাড়বে। এখন এত কম কেন, বোঝা যাচ্ছে না। মনে হয় অনেকে ঘুম থেকে ওঠেনি।”

তাপসী হল কেন্দ্রের সামনে কয়েকজন ভোটারকে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। বেগম খালেদা জিয়া হল কেন্দ্রের সামনে ছিল ফাঁকা। সিরাজী ভবন এবং রবীন্দ্র ভবনে ৯টার দিকে কয়েকজনকে লাইনে দাঁড়াতে দেখা যায়।

জুলাই ৩৬ এবং রোকেয়া হলের কেন্দ্রে সকাল ৯টায় কিছু ভোটারদের উপস্থিতি দেখা গেছে।

শিক্ষার্থীদের কেউ কেউ মনে করছেন, ভোটগ্রহণ শুরুর পর উপস্থিতি বাড়বে।

ক্যাম্পাসে আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর দেখা গেছে। নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে মোতায়েন আছে দুই হাজার পুলিশ সদস্য, ১২ প্লাটুন র‌্যাব ও ছয় প্লাটুন বিজিবি।
 

16 Oct 2025, 08:51 AM

যে ৯ ভবনে ভোটগ্রহণ

কোন কেন্দ্রে কত ভোট

ভবনের নাম

কেন্দ্র

বুথ

টেবিল

পোলিং কর্মকর্তা

ভোটার

 

সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী ভবন

জুলাই-৩৬ হল

উত্তর গেট, কক্ষ: ১২৮

৮০

১৬

২৪৭২

রোকেয়া হল

দক্ষিণ-পূর্ব, কক্ষ ১২২

৭০

 

 

১৪

 

২১৭৩

 

রবীন্দ্র ভবন

তাপসী রাবেয়া হল

পূর্ব মধ্য গেট, কক্ষ: ১৪৬

৪৫

১২৪১

বেগম খালেদা জিয়া হল

পূর্ব-দক্ষিণ গেট, কক্ষ: ১১৯

৪৫

 

১২৭৫

রহমতুন্নেসা হল

দক্ষিণ-পশ্চিম গেট, কক্ষ: ১২৩

৬০

 

 

১২

 

১৭৬৬

ডীনস কমপ্লেক্স

মন্নুজান হল

কক্ষ: ১১০ (ক্যান্টিন)

৭৫

১৬

২৩৭৮

ড. শহীদুল্লাহ কলা ভবন

শহীদ জিয়াউর রহমান হল

কক্ষ: ১৫০ (গ্যালারি)

৬৫

 

 

১২

 

১৯৬৩

 

সত্যেন্দ্রনাথ বসুবিজ্ঞান ভবন

(প্রথম বিজ্ঞান ভবন)

শেরে বাংলা ফজলুল হক হল

কক্ষ: ১২৯ (গ্যালারি)

৪০

 

 

 

৯৯৩

মতিহার হল

কক্ষ: ২০৮

৬০

১২

১৮৭১

জাবির ইবনে হাইয়ান বিজ্ঞান ভবন

(দ্বিতীয় বিজ্ঞান ভবন)

শহীদ হবিবুর রহমান হল

কক্ষ: ১৩৩

৮০

 

 

১৬

 

২৪৪৬

শহীদ শামসুজ্জোহা হল

কক্ষ: ১০১

৫০

 

 

১৩০৪

জগদীশ চন্দ্র বসু বিজ্ঞান ভবন

(তৃতীয় বিজ্ঞান ভবন)

মাদার বখশ হল

দক্ষিণ-পূর্ব গেট: টিচার্স লাউঞ্জ

৬০

 

 

১২

 

১৮৭৪

হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল

দক্ষিণ-পশ্চিম দিক, কক্ষ: ১০৫

৬০

 

 

১২

 

১৮৬১

 

জামাল নজরুল ইসলাম বিজ্ঞান ভবন

(চতুর্থ বিজ্ঞান ভবন)

বিজয় ২৪ হল

সিএসএল, কক্ষ: ১২৫

৫৫

 

 

১০

 

১৫২৯

নবাব আব্দুল লতিফ হল

দক্ষিণ-পশ্চিম দিক, কক্ষ: ১১৬

৪৫

 

 

১১১৩

 

 

জুবেরী ভবন

 

সৈয়দ আমীর আলী হল

হল রুম পূর্ব

৪৫

 

 

১২৩৩

শাহ মখদুম হল

হল রুম পশ্চিম

৫৫

 

 

১০

 

১৪০৯

মোট

৯৯০

৯৪

১৮৮

২৮৯০১

16 Oct 2025, 08:47 AM

ভোট তথ্য

  • সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নয়টি ভবনের ১৭টি কেন্দ্রে ভোটগ্রহণ চলবে 
  • ভোটগ্রহণ শেষে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ভোটের ফলাফল ঘোষণা করা হবে
  • মোট ভোটার ২৮ হাজার ৯০১ জন; তাদের ১১ হাজার ৩০৫ নারী, আর পুরুষ ১৭ হাজার ৫৯৬ জন 
  • রাকসুর ২৩টি পদে মোট প্রার্থী ৩০৫ জন
  • ১৭টি হল সংসদের ২৫৫টি পদে মোট ৫৫৫ জন প্রার্থী হয়েছেন
  • সিনেটে পাঁচটি পদে ৫৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন
  • বিশ্ববিদ্যালয়ের ২১২ জন শিক্ষক ও কর্মকর্তা প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার এবং পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন

16 Oct 2025, 08:46 AM

লাইভ শুরু

দীর্ঘ তিন যুগ পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) নেতা নির্বাচন করতে যাচ্ছেন ক্যাম্পাসের প্রায় ২৯ হাজার শিক্ষার্থী। ১৭ হল সংসদের নেতাও বাছাই করবেন তারা। ডাকসু, জাকসু কিংবা চাকসুর মত এখানেও মূল লড়াইটা হওয়ার কথা ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে। কিন্তু আগের তিন ছাত্র সংসদের মতো এখানেও শেষ হাসিটা কি ছাত্রশিবিরেই থাকবে? সেই প্রশ্নের উত্তর জানতে চোখ রাখুন বিডিনিউজ টোয়েন্টিফোরের লাইভ ব্লগে। সঙ্গে আছি রোকন রাকিব, জাহিদুল কবির আসাদুর রহমান।