১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

গাজীপুরের বরখাস্ত মেয়র জাহাঙ্গীরকে গ্রেপ্তারে পরোয়ানা ফরিদপুরে

বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের শহীদদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য তার বিরুদ্ধে এ নিয়ে মামলার সংখ্যা হলো আট।

গাজীপুরের বরখাস্ত মেয়র জাহাঙ্গীরকে গ্রেপ্তারে পরোয়ানা ফরিদপুরে

মোহাম্মদ জাহাঙ্গীর আলম

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2022, 09:40 PM

Updated : 02 Sep 2022, 09:40 PM

গাজীপুরের সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ফরিদপুরে একটি আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফরিদ উদ্দিন বুধবার এ আদেশ দেন।

বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের শহীদদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য তার বিরুদ্ধে বিভিন্ন জেলায় করা মামলার সংখ্যা এ নিয়ে হলো আট।

এর আগে করা সাত মামলায় তিনি গত ২২ অগাস্ট হাই কোর্ট থেকে আগাম জামিন নিয়েছেন।

‘মানবিক বাংলাদেশ সোসাইটি’ নামের একটি সংগঠনের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।

মামলার বাদীপক্ষের আইনজীবী কামাল হোসেন জানান, দণ্ডবিধির ৫০৪/৫০৫/৫০৫(ক) ধারায় জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। অভিযোগ আমলে নিয়ে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের শহীদদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীরকে গত বছরের ১৯ নভেম্বর দল থেকে বহিষ্কার করে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

এর এক সপ্তাহের মাথায় ২৫ নভেম্বর জাহাঙ্গীর আলমকে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

একই অভিযোগে জাহাঙ্গীরের বিরুদ্ধে ওই সময় বিভিন্ন জেলায় সাতটি মামলা হয়। ফরিদপুরের মামলাসহ এ সংখ্যা হলো আট।

গত ২২ অগাস্ট বিভিন্ন জেলায় করা সাতটি মামলায় তিনি হাই কোর্ট থকে আগাম জামিন পেয়েছেন।

২০১৮ সালে জাহাঙ্গীর গাজীপুর সিটি করপোরশেন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দলীয় প্রতীকে মেয়র নির্বাচিত হয়েছিলেন।

আরও পড়ুন:

পুরানো খবর:

গাজীপুরের মেয়র জাহাঙ্গীর বরখাস্ত

পুরানো খবর:

ক্ষমতা, দাপট ও গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলম

পুরানো খবর:

গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আওয়ামী লীগ থেকে বহিষ্কার

পুরানো খবর:

যেসব অভিযোগে বরখাস্ত হলেন মেয়র জাহাঙ্গীর

পুরানো খবর:

গাজীপুরের বরখাস্ত মেয়র জাহাঙ্গীরের রিটে আদেশ মঙ্গলবার

পুরানো খবর:

জাহাঙ্গীরের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

পুরানো খবর:

দল থেকে বহিষ্কার: জাহাঙ্গীরের মেয়র পদের কী হবে

পুরানো খবর:

জাহাঙ্গীরের অনিয়ম খুঁজতে গাজীপুর নগর ভবনে তদন্ত কমিটি