২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিফ চপ তৈরির সহজ পদ্ধতি

পোলাও কিংবা নাস্তায় মাংসের চপ হতে পারে দারুণ পদ।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2024, 03:12 PM

Updated : 10 Sep 2026, 12:08 PM

সহজে তৈরি করুন বিফ চপ

ওপরে খাস্তা ভেতরে রসালো- এমন স্বাদের চপের কথা মনের করলে জিভে জল আসতে বাধ্য।

আর এরকম মজার স্বাদের চপ তৈরি করতে চাইলে অনুসরণ করতে পারেন রন্ধনশিল্পী মিতা খানমের রেসিপি।

উপকরণ

  • গরুর মাংসের কিমা ২ কাপ।
  • পেঁয়াজ কুচি ১ কাপ।
  • কাঁচা মরিচ কুচি ৬টি।
  • গরম মসলা গুঁড়া ১ চা-চামচ।
  • মরিচ গুঁড়া ১ চা-চামচ।
  • ধনে ও জিরা গুঁড়া ২ চা-চামচ।
  • জয়ত্রী গুঁড়া সামান্য।
  • ২টি পাউরুটি।
  • ডিম ২টি
  • বেড ক্রাম্বস ১ কাপ।
  • বেইকিং পাউডার ১ চা-চামচ।
  • লবণ স্বাদ মতো।
  • তেল ২ কাপ।

পদ্ধতি

বাটিতে মাংসের কিমার সাথে ব্রেড ক্রাম্বস বাদে সব উপকরণ ভালো করে মেখে নিন।

তারপর গোল গোল আকারে চপ বানিয়ে ডিমের গোলায় ডুবিয়ে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে তৈরি করে নিন।

এবার ফ্রাইপ্যান চুলায় বসিয়ে তেল ঢেলে গরম করে মাংসের চপগুলো বাদামি করে ভেজে নিন।

পোলাওয়ের সাথে পরিবেশন করতে পারেন গরুর মাংসের এই চপ।

আরও রেসিপি

রেসিপি: কাঁচকলার চপ

রেসিপি: মালাই চপ

চিকেন স্টেইক চপ