Published : 22 Feb 2019, 03:57 PM
তবে বিষয় হচ্ছে ফাউনডেশন ও কন্সিলারের ধরন বুঝে ব্যবহার করতে হয়ে।
আর এই বিষয়ে সাজসজ্জা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে বিস্তারিত জানানো হল।
মেইকআপ করার ক্ষেত্রে ফাউন্ডেশন আগে ব্যবহার করতে হবে। এর কারণ হল ত্বকের সামঞ্জস্যহীনতা এবং দাগ ছোপ ও মলিনতা দূর করতে এটা সাহায্য করে।
তাছাড়া ফাউন্ডেশন ব্যবহার না করলে বোঝা যাবে না ত্বকে ঠিক কতটা কন্সিলার ব্যবহারের প্রয়োজন পড়বে।
সতর্কতা- এটা ক্রিম ফাউন্ডেশন ব্যবহারের ক্ষেত্রে প্রযোজ্য। পাউডারধর্মী ফাউন্ডেশনের জন্য নয়। পাউডার ফাউন্ডেশনের ক্ষেত্রে আগে কন্সিলার ও পরে ফাউন্ডেশন ব্যবহার করতে হবে।
বিশেষজ্ঞদের পরামর্শ
ফাউন্ডেশন বা কন্সিলার ব্যবহারের আগে ত্বকে সামান্য ময়েশ্চারাইজার ব্যবহার করে নিন। ত্বকে আগে ময়েশ্চারাইজার ব্যবহার করতে না চাইলে কন্সিলারের সঙ্গে ময়েশ্চারাইজার মিশিয়ে ব্যবহার করতে পারেন। এতে সেটা ফাউন্ডেশনের মতো কাজ করবে।
আরও পড়ুন