২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিপিনো পোলভোরন

অল্প সময়ের মধ্য বেশ কযেকটি ভিন্ন স্বাদে তৈরি করা সম্ভব এই 'নো বেইক' পোলভোরন।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2010, 03:44 PM

Updated : 26 Apr 2022, 01:28 AM

শর্টব্রেড বা বিস্কুট পোলভোরন। একটি স্প্যনিশ অরিজিন ডেলিকেসি। তৈরিতে কিছুটা ভিন্নতা রেখে ফিলিপাইন ও কিউবাতেও জনপ্রিয় পোলভোরন।

রেসিপি দিয়েছেন নাবিলা মো. হাবিবুল্লাহ

বেসিক পোলভোরনের জন্য উপকরণ: ময়দা ১ কাপ। চিনি আধা কাপ। গুঁড়াদুধ ১ কাপ। গলানো মাখন অথবা ১ টেবিল-চামচ ঘি। তেল ৪ টেবিল চামচ।

পদ্ধতি: একটি কড়াইয়ে মৃদু আঁচে ক্রমাগত নেড়ে ময়দাটুকু ভেজে নিতে হবে। ময়দা হাল্কা লালচে হয়ে এলে তা নামিয়ে চালনিতে চেলে ঠাণ্ডা করে নিন।

মাখন ব্যবহার করলে সেটা এখন গলিয়ে নিন। তেল এবং ঘি মিশিয়েও তৈরি করতে পারেন। এবার একটি বড় বাটিতে ভাজা ময়দা, চিনি ও গুঁগাদুধ মিশিয়ে নিন। এতে মাখন যোগ করুন। হাতে ভালোভাবে মেশান।

মিশ্রণটি ভেজা বালুর মতো হবে। কোথাও দলা পাঁকিয়ে থাকবে না্। বেসিক পোলভোরন মিশ্রণ তৈরি।

চাইলে এখন সামান্য এলাচগুঁড়া মিশিয়ে মিশ্রণটি ছাঁচে চেপে পোলভোরন বানিয়ে নিতে পারেন।

বিভিন্ন স্বাদের পোলভোরন তৈরি করতে

চকলেট পোলভোরন: কোকো পাউডার ৪ টেবিল-চামচ লবণ ১ চিমটি।

বাদাম পোলভোরন: যে কোনো বাদাম অথবা কয়েক ধরনের বাদাম মিলিয়ে আধা গুঁড়া করা- ৪ টেবিল-চামচ। যেমন: কাঠখোলায় হাল্কা টেলে নেওয়া কাজুবাদাম আধগুঁড়া, দেড় টেবিল-চামচ ভাজা চিনাবাদাম আধ গুঁড়া দেড় চা-চামচ, কাঠবাদাম ১ টেবিল চামচ।

আপনার পছন্দ অনুযায়ী বেছে নেওয়া ফ্লেইভারের উপকরণগুলো বেসিক পোলভোরন মিশ্রণে ভালোভাবে মিশিয়ে নিন। যে কোনো ছাঁচে চেপে পোলভোরন বিস্কুট বানিয়ে নিতে পারেন। আপাতত ১ টেবিল-চামচ মাপটিও ছাঁচ হিসেবে ব্যবহার করা যেতে পারে।

ছাঁচে হাল্কা তেল মাখিয়ে নিন। মিশ্রণটি ভালোভাবে চেপে ছাঁচে বসিয়ে দিন। ছাঁচটি একটি ডিশের ওপর উপুর করে ছাঁচের ওপর হাল্কাভাবে আঘাত করুন, ছাঁচের আকারে বেরিয়ে আসবে পোলভোরন।

পরিবেশন করুণ চায়ের ‍সঙ্গে নরম, স্ক্রাম্বলি ফিলিপিনো পোলভোরন।

পুরনো খবর:

ডেকোরেটিভ বিস্কুট
বেলা বিস্কুট
চিজ ফ্রিটার্স
ফুলকপির দুই পদ
চিকেন তেরিইয়াকি ও বিস্কুট কেক