২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঠোঁট থেকে বার্ধক্যের ছাপ দূর করতে

শীতকাল ছাড়াও ঠোঁটের যত্নে সবসময় লিপ বাম ব্যবহার উপকারী।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2023, 05:24 PM

Updated : 02 Apr 2023, 05:24 PM

বয়সের ছাপ প্রথমেই পড়তে শুরু করে ঠোঁটের অংশে।

এই সমস্যা দূর করতে চাইলে ব্যবহার করতে হবে রেটিনল সমৃদ্ধ লিপ বাম।

বর্তমানে ত্বক পরিচর্যায় রেটিনলের কথা প্রায়ই বলা হয়। বয়সের ছাপ কমাতে এই উপাদানের পরিচিতি রয়েছে। মুখ ও শরীরে রেটিনল সমৃদ্ধ পণ্য ব্যবহার করলেও ঠোঁটের যত্নে এর উপকারিতার কথা অনেকেই জানেন না। 

যেভাবে ঠোঁটের বয়স বাড়ে

সাধারণ জীবনযাপনে স্বাভাবিকভাবেই ঠোঁট নানান রকম অভ্যন্তরীণ ও বাহ্যিক পরিস্থিতির কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে।

কোলাজেন, হায়ালুরনিক অ্যাসিড ও ইলাস্টেনের মতো যৌগ ব্যবহারে ঠোঁটের ব্রেকআউট-সহ নানান সমস্যা কমানো যায়।

এই বিষয়ে যুক্তরাষ্ট্রের বস্টন নিবাসী প্লাস্টিক সার্জন জেইমি ডিরোসা ওয়েলঅ্যান্ডগুড ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে বলেন, “কড়া রোদ, ধূমপান, স্ট্র ব্যবহার, স্বাভাবিক বয়সের পরিবির্তন ইত্যাদি কারণে কোষ ক্ষতিগ্রস্ত হয়ে পাতলা ও শুষ্ক হয়ে যায়।”

এছাড়া দেহের যেসব স্থান বেশি পাতলা যেমন- চোখের ওপরের ত্বক, গলা, ঘাড়, ঠোঁট ইত্যাদি স্থান দ্রুত ক্ষয় হয় আর বয়সের ছাপ ফুটে ওঠে।

সেন্ট লুইস’য়ের প্লাস্টিক সার্জন মিশেল কু বলেন, “বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ঠোঁটের ত্বকও নানান পরিবর্তনের মধ্য দিয়ে যায়। ফলে তা পাতলা, অস্থিতিস্থাপক, ঠোঁটের চারপাশে সংকোচন, শুষ্কতা, চামড়া ওঠার সমস্যা ইত্যাদি দেখা দেয়।”

এছাড়াও ধীরে ধীরে ঠোঁটের গোলাপি ভাব হ্রাস পায় ও সংকুচিত হয়ে যেতে থাকে।

নিয়মিত রেটিনল লিপ বাম ব্যবহারের সুবিধা

রেটিনল কোষ পুনর্গঠনে ভূমিকা রাখে, মৃত কোষ দূর করে, নতুন কোষে তৈরি করে মলিনভাব কমায়।

এটা ঠোঁটের নানান উপকার করে। যেমন- কোমলতা ধরে রাখে, বলিরেখা ও ভাঁজ কমায় এবং কোলাজেনের মাত্রা বৃদ্ধি করে কোষ পুনর্গঠনে সহায়তা করে।

ঠোঁট এক্সফলিয়েট করে মৃতকোষ দূর করতে এবং নরম কোমল মসৃণ ঠোঁট পেতে সহায়তা করে রেটিনল। এটা ‘পিগ্মেটেইশন’ কমাতেও ভূমিকা রাখে বলে জানান ডা. ডিরোসা।

ঠোঁটের যত্নে রেটিনল ব্যবহার করতে চাইলে রেটিনল সমৃদ্ধ লিপ বাম ব্যবহারের পরামর্শ দেন এই চিকিৎসক।

তিনি বলেন, “মুখের ত্বকের তুলনায় ঠোঁটের ত্বক অনেক বেশি পাতলা ও সংবেদনশীল। তাই চোখের চারপাশের ত্বকের মতো ঠোঁটেও রেটিনল প্রয়োগে সামান্য জ্বালাপোড়া হতে পারে।”

তাই রেটিনল সেরাম সরাসরি ঠোঁটে নয় বরং রেটিনল সমৃদ্ধ লিপ বাম ব্যবহারের পরামর্শ দেন তিনি।

রেটিনল সমৃদ্ধ লিপ বাম কেনার আগে এর লেবেল ভালো মতো দেখে নিতে হবে। ব্যবহার করতে হবে কম মাত্রার রেটিনল এবং প্রচুর আর্দ্রতারক্ষাকারী উপকরণ আছে তা নিশ্চিত হয়ে নিতে হবে। 

মৃদু ভিটামিন এ সমৃদ্ধ অথবা ভেষজ রেটিনল এবং আর্দ্রতা রক্ষাকারী উপাদান যেমন হায়ালুরনিক অ্যাসিড সমৃদ্ধ লিপবাম ব্যবহারের পরামর্শ দেন, ডা, ডিরোসা। এতে ঠোঁটের শুষ্কতা কমে ও সৌন্দর্য বাড়ে।

ব্যবহার পদ্ধতি

সাধারণত লিপ বামে কম মাত্রায় রেটিনল দেওয়া থাকে যেন ঠোঁটে জ্বলুনি না হয়।

ডা. কু বলেন, “ব্যবহারের আগে ঠোঁটের পাশের ত্বকে প্যাচ টেস্ট করে নেওয়া ভালো। কোনো রকম সমস্যা না হলে নিয়মিত ব্যবহার করা যায়।”

সাধারণত দিনের সময়ে রেটিনল সমৃদ্ধ প্রসাধনী ব্যবহার করা যায় না। ত্বকে সংবেদনশীলতা দেখা দেয়। তবে রেটিনল সমৃদ্ধ লিপ বাম দিনে ব্যবহার করা যায়। আর এর ওপরে অবশ্যই এসপিএফ বা সানস্ক্রিন ব্যবহার করতে হবে।

ডা. কু, রেটিনল লিপ বাম ব্যবহারের পরের দিনে এবং রাতে এসপিএফ ৩০ ব্যবহারের পরামর্শ দেন।

প্রথমে লিপ বাম দিয়ে শুকিয়ে যাওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করে এর ওপরে উচ্চ মাত্রার ‘ফিজিক্যাল সানস্ক্রিন’ ব্যবহার করতে হবে।

আরও পড়ুন

পুরনো খবর:

নিখুঁতভাবে লিপস্টিক দেওয়ার উপায়
কোমল ঠোঁট পেতে হলুদের ব্যবহার
দূরে থাক ঠোঁটের শুষ্কতা