২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

সহজেই রাঁধা যায় ইলিশ পোলাও

ইলিশ পোলাও খেতে পছন্দ করেন না এমন বাঙালি হয়ত খুঁজে পাওয়া যাবে না।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2025, 02:06 PM

Updated : 26 Aug 2026, 11:32 AM

এই পদ সহজে রান্নার জন্য অনুসরণ করতে পারেন রন্ধনশিল্পী মিতা খানমের রেসিপি।

উপকরণ

পদ্ধতি

প্রথমে ইলিশ মাছের মধ্যে দই, দুধ ও সব মসলা দিয়ে মেখে রেখে দিতে হবে এক ঘণ্টা।

এবার চাল ধুয়ে পানি ঝরিয়ে নিন।

চুলায় হাঁড়ি বসিয়ে তেল দিন।

গরম হলে মেখে রাখা মাছ দিয়ে কষিয়ে সামান্য পানি-সহ রান্না করে উঠিয়ে নিন।

এই তেলেই চাল দিয়ে কষিয়ে নিন। পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিন।

চাল সিদ্ধ হয়ে গেলে স্তরে স্তরে মাছ সাজিয়ে কাঁচামরিচ বেরেস্তা ও ঘি দিয়ে ঢেকে দিন।

আর এভাবেই সহজে রান্না করে নিতে পারেন মজাদার ইলিশ পোলাও।

আরও রেসিপি

রাঁধতে পারেন ইলিশ মাছের ঝোল

ইলিশ বউয়া

রেসিপি- সরষে ইলিশ

বিউটি বোর্ডিংয়ের সরষে ইলিশ