২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

রাঁধতে পারেন ইলিশ মাছের ঝোল

ইলিশ নিয়ে এত কথা! তবে এবার হোক ইলিশ ঝোলে ভাত মাখা।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2024, 12:46 PM

Updated : 26 Aug 2026, 10:16 AM

স্বাদের ইলিশে যদি উদরপূর্তি করতে চান তবে অনুসরণ করতে পারেন রন্ধনশিল্পী মিতা খানমের রেসিপি।

উপকরণ

৫-৬ টুকরা ইলিশ মাছ

২টি পেঁয়াজ কুচি

১ টেবিলে-চামচ পেঁয়াজ বাটা

হলুদ গুঁড়া ১ চা-চামচ

মরিচ গুঁড়া ১ চা-চামচ

ধনে গুঁড়া ১ চা-চামচ

লবণ স্বাদ মতো

পানি পরিমাণ মতো

২-৩টি কাঁচামরিচ

তেল ৪ টেবিল-চামচ

পদ্ধতি

প্রথমে মাছ ধুয়ে নিন।

চুলায় হাঁড়ি বসিয়ে তেল দিন। গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে নরম করে ভেজে নন।

এবার মাছ, কাঁচামরিচ ও পানি বাদে একে একে সব মসলা দিয়ে কষিয়ে নিন।

তারপর মাছ দিয়ে উল্টে পাল্টে মাখিয়ে কাঁচামরিচ ও পরিমাণ মতো পানি দিয়ে রান্না করুন।

ঝোল ঘন হলে নামিয়ে নিন।

গরম ভাতের সাথে খেতে দারুণ ইলিশ মাছের ঝোল।

আরও রেসিপি

ঝরঝরে ভাত রান্নার কৌশল

আলু দিয়ে ইলিশ মাছের ডিম

সস দিয়ে কই মাছ ভুনা