০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

দুধের নাড়ু তৈরি করা অতি সহজ

উৎসব পার্বণে মিষ্টি মুখ করতে নিজেই তৈরি করতে পারেন এই খাবার।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2024, 04:28 PM

Updated : 26 Aug 2026, 10:36 AM

রন্ধনশিল্পী মিতা খানমের রেসিপিতে যে কেউ অতি সহজে এই নাড়ু তৈরি করে নিতে পারেন।

উপকরণ

তরল দুধ ২ লিটার

চিনি ১ কাপ

তেল বা ঘি ২ টেবিল চামচ

ছাঁচ বা ডাইস ৪টি

পদ্ধতি

প্রথমে চুলায় ফ্রাইপ্যান দুধ অল্প তাপে আস্তে আস্তে নেড়ে জ্বাল দিয়ে ঘন করে নিন।

একদম হালুয়ার মতো হলে এর মধ্যে চিনি দিয়ে জ্বাল করুন।

তারপর ছাঁচের মধ্যে ঘি মাখিয়ে দুধের ডো চেপে চেপে বসিয়ে দিন।

একটু ঠাণ্ডা হলে ছাঁচ থেকে বের করে নিন দুধের মজাদার নাড়ু।

আরও রেসিপি

তালের পিঠা তৈরি করা অতি সহজ

তিন-মিশালি সবজি সালাদ

মজাদার মটর পনির