০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

মজাদার মটর পনির

রান্নার পদ্ধতি জানলে মটর পনিরের সুস্বাদু স্বাদ বাসাতেই নেওয়া যায়।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2024, 11:19 AM

Updated : 26 Aug 2026, 09:47 AM

ভারতের পাঞ্জাব অঞ্চলের খাবার হলেও এখন অনেক রেস্তোরাঁতেই মেলে এই শৌখিন খাবার।

তবে রেস্তোরাঁর মতো মজা করে রান্না করতে চাইলে অনুসরণ করতে পারেন রন্ধনশিল্পী মিতা খানমের রেসিপি।

উপকরণ

পদ্ধতি

পনির ছোট ছোট টুকরা করে তেলে ভেজে গরম পানিতে ভিজিয়ে রাখুন।

পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচামরিচ সৌতে বা একটু তেলে ভেজে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন।

এবার চুলায় হাঁড়ি বসিয়ে তেল গরম করে আস্ত জিরা ও শুকনা মরিচ ফোড়ন দিন।

সুগন্ধ বের হলে ব্লেন্ড করা মসলা দিয়ে কষিয়ে একটু পানি দিন।

তারপর হলুদ, মরিচ, ধনে, জিরা, টক দই দিয়ে কষিয়ে মটর দিয়ে নেড়েচেড়ে আরও একটু পানি দিন।

পনিরের টুকরাগুলো দিয়ে পাঁচ মিনিট রান্না করে ওপরে বাটার দিয়ে নামিয়ে নিন।

এভাবেই তৈরি করে নিন মটর পনির পোলাও বা পরোটার সাথে পরিবেশন করুন।

আরও রেসিপি

কুনাফেহ

রেসিপি: মোগলাই পরোটা

কিমা মটর কারি