Published : 10 Aug 2025, 05:50 PM
মধ্য প্রাচ্যের ঐতিহ্যবাহী খাবারের মধ্যে শিশ তাউক দারুণ সমাদৃত।
নিজের খাবার টেবিলে যদি তুরষ্কের আবহ আনতে চান, তবে এই কাঠি বা শিকে গাঁথা মুরগির মাংসের কাবাব তৈরি করে নিতে পারেন রন্ধনশিল্পী মিতা খানমের রেসিপিতে।
উপকরণ
পদ্ধতি
একটি বড় বাটিতে মুরগির টুকরাগুলো রেখে তাতে টক দই, রসুন, লেবুর রস, অলিভ অয়েল, টমেটো পিউরি পাপরিকা জিরা লবণ ও গোল-মরিচ মেশান।
ভালোভাবে মেশানো হলে কমপক্ষে দুই থেকে চার ঘণ্টা (রেফ্রিজারেটারে) মেরিনেইট করে করুন৷ তবে সারারাত রাখলে স্বাদ আরও গভীর হয়।
তারপর কাঠিগুলোতে মুরগির টুকরা গেঁথে গ্রিল, প্যান, ওভেন বা বারবিকিউতে মাঝারি আঁচে ১৫ থেকে ২০ মিনিট গ্রিল করুন।
বা যতক্ষণ না মাংস সোনালি ও সম্পূর্ণ রান্না হয় ততক্ষণ আগুনে পোড়াতে হবে।
তৈরি হয়ে গেলে কাঠির মধ্যে গাঁথা অবস্থায় বা আলাদা করে পরিবেশন করুন গারলিক সস, রুটি ও সালাদের সঙ্গে।
আরও রেসিপি