১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

মান্ডি রাইস- আরবীয় খানায় উদরপূর্তি

চাল, মসলা আর মাংসের মিশ্রণে তৈরি এই খাবার রান্না করা বেশি কঠিন না।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2025, 04:14 PM

Updated : 26 Aug 2026, 01:30 PM

অনেকটা বিরিয়ানির মতো রান্না করা হলেও কিছুটা পার্থক্য রয়েছে পদ্ধতিতে।

আর এই আরবীয় খাবার সহজে তৈরি করতে চাইলে অনুসরণ করা যায় রন্ধনশিল্পী মিতা খানমের রেসিপি।

উপকরণ

বাসমতি চাল বা কালিজিরা চাল ৫০০ গ্রাম

মুরগি বা খাসির মাংস ১ কেজি

পেঁয়াজ কুচি ২টি

রসুন বাটা ১ টেবিল-চামচ

আদা বাটা ১ টেবিল-চামচ

টমেটো মিহিকাটা ১টি

ঘি বা তেল ৪ টেবিল-চামচ

লবণ স্বাদমতো

পানি পরিমাণ মতো

মান্দি মসলা

জিরা ১ চা-চামচ

ধনে গুঁড়া ১ চা-চামচ

দারুচিনি ১ টুকরা

এলাচ ৩টি

লবঙ্গ ৩টি

গোলমরিচ ১ চা-চামচ

পাপরিকা বা মরিচ গুঁড়া ১ চা-চামচ

হলুদ গুঁড়া ১ চা-চামচ

লবণ স্বাদ মতো

সব শুকনা মসলা একসাথে মিশিয়ে রাখতে হবে

স্মোকে ধোঁয়ার জন্য

কয়লা ১ টুকরা

ঘি ১ চা-চামচ

পদ্ধতি

মাংস রান্না করা

একটি হাঁড়িতে তেল দিয়ে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো দিয়ে ভাজুন। এরপর মাংস ও মান্দি মসলা দিন।

নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে সেদ্ধ করুন। খাসির মাংস হলে একটু বেশি সময় লাগবে।

চাল রান্না করুন

মাংস সিদ্ধ হলে আলাদা করে তুলে নিন।

এবার ওই পানিতেই চাল রান্না করতে হবে। সাধারণ দ্বিগুন পানি লাগে। পানি কম হয়ে গেলে, আলাদা করে গরম পানি দিয়ে চাল সিদ্ধ করতে হবে।

চাল পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে ওপরে রান্না করা মাংস দিন।

স্মোকি ফ্লেইভারের জন্য

একটি কয়লা জ্বালিয়ে ছোট বাটি বা পাত্রে রাখুন। তাতে ১ চা-চামচ ঘি দিন আর সেই বাটি চালের মধ্যে রাখুন।

হাঁড়ি ঢেকে রাখুন পাঁচ থেকে ১০ মিনিট (এতে অসাধারণ ধোঁয়ার গন্ধ আসবে) যাকে (স্মোকি ফ্লেইভার বলে)।

পরিবেশন

বাদাম কিশমিশ ভাজা দিয়ে মান্দি রাইস সাজিয়ে পরিবেশন করুন।

আরও পড়ুন

অ্যারাবিয়ান খাবার মাকলুবা

রেসিপি: অ্যারাবিয়ান শর্মা

আরবীয় খানা খেবসা