পুঁটি মাছের শুঁটকি দিয়ে শাক সবজি
গরম ভাতের সাথে জমে যাবে বেশ।
শুঁটকির তরকারি খেতে দারুণ মজা যদি রান্না করা যায় ঠিক মতো।
আর রন্ধনশিল্পী মিতা খানমের রেসিপিতে এই ব্যঞ্জন খেতে লাগবে দারুণ।
উপকরণ
পদ্ধতি
প্রথমে চুলায় কড়াই বসিয়ে দিন। গরম হলে শুঁটকি হালকা টেলে নিন। এতে শুঁটকির সুঘ্রাণ বের হবে। এবার পানিতে ভিজিয়ে রাখুন।
শাক ধুয়ে একটু ভাপিয়ে নিন|
অন্য একটি পাত্র চুলায় বসিয়ে তেল দিন। গরম হলে রসুন ও পেঁয়াজ কুচি দিয়ে বাদামি করে ভেজে শাক ও কাঁচামরিচ বাদে শুঁটকি দিয়ে দিন।
তারপর একে একে সব মসলা দিয়ে কষিয়ে অল্প একটু পানি দিয়ে ঢেকে রান্না করুন পাঁচ মিনিট।
এবার শাক ও কাঁচামরিচ দিয়ে উল্টে পাল্টে দিন। সিদ্ধ হয়ে মাখা মাখা হবে তবে গলে যাবে না।
নামিয়ে পাত্রে ঢেলে পরিবেশন করুন মজাদার শুটকি দিয়ে শাক সবজির তরকারি।
আরও রেসিপি
