১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কলার মোচা দিয়ে পুঁটি মাছের শুঁটকির ব্যঞ্জন

ভাতের সাথে দারুণ মজা।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2025, 03:58 PM

Updated : 26 Aug 2026, 12:34 PM

রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী মিতা খানম।

উপকরণ

পদ্ধতি

প্রথমে কলার মোচার ফুলগুলো বেছে নিন। এতে শক্ত কাঠির মতো দণ্ড থাকে, সেটা ফেলে দিন।

তারপর ফোটানো গরম পানিতে ভাপিয়ে নিন।

শুঁটকি মাছ হালকা ভেজে পানিতে ধুয়ে নিন।

চুলায় কড়াই বসিয়ে তেল গরম করে পেঁয়াজ ও রসুন কুচি নেড়ে চেড়ে শুটকি মাছ ও কলার মোচা দিয়ে কষিয়ে নিন। 

তারপর একে একে সব উপকরণ দিয়ে অল্প একটু পানি যোগ করে ঢেকে রান্না করুন।

সিদ্ধ হয়ে মাখা মাখা হলে নামিয়ে নিন।

সুন্দর একটা পাত্রে পরিবেশন করুন মজাদার কলার মোচা দিয়ে পুঁটি মাছের শুঁটকির তরকারি।

আরও রেসিপি

যেভাবে তৈরি করলে টাকি মাছের ভর্তা দারুণ লাগে

চ্যাপা শুঁটকি দিয়ে কাঁঠালের দানা ভর্তা

কচুর লতি দিয়ে চ্যাপা শুঁটকির মুখরোচক পদ