১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘হোয়াট ঝুমকা’র রিলসে দীপিকা-রণবীর

‘হোয়াট ঝুমকা’র গানের ‘রিলস’ এর খোঁজ মিলেছে সিনেমার নায়ক ‘রকি’র (রণবীর সিং) ইনস্টাগ্রামে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2023, 01:01 PM

Updated : 31 Jul 2023, 01:01 PM

‘রকি আউর রানি কি প্রেম কাহানি’ সিনেমার ‘হোয়াট ঝুমকা’ গানের সঙ্গে বানানো ভিডিওর জোয়ার উঠেছে সোশ্যাল মিডিয়ায়। বহুজন ওই গানের সঙ্গে নেচেগেয়ে ‘রিলস’ বানিয়ে পোস্ট করছেন। ওই তালিকায় এবার শামিল হলেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং।

এনডিটিভি জানিয়েছে ‘হোয়াট ঝুমকা’র গানের ‘রিলস’ এর খোঁজ মিলেছে সিনেমার নায়ক ‘রকি’র (রণবীর সিং) ইনস্টাগ্রামে।

ভিডিওতে দেখা গেছে, একটি গাড়িতে রণবীর-দীপিকা। সেখানে ‘হোয়াট ঝুমকা’ গানটি বেজে উঠলে গানের কথায় ঠোঁট মিলিয়ে নাচের মুদ্রা তোলেন এই নায়িকা।

ভিডিওর শেষে রণবীর ‘রকি রান্ধাওয়া’র মত করে সংলাপ আওড়ান। তাকে অনুকরণ করেন দীপিকাও। এক পর্যায়ে স্বামীর প্রশংসা করে বলেন,”কেউ তোমার মত পারবে না।“

ওই ‘রিলস’ এর অনেক প্রশংসা এসেছে ভক্ত অনুরাগীদের কাছ থেকে। রণবীর পোস্টে লিখেছেন, “দীপিকা গানটা দারুণ পছন্দ করেছে!

ভালোবাসার ইমোজি দিয়ে রিঅ্যাক্ট করেছেন সিনেমার নায়িকা রানি চ্যাটার্জি, অর্থাৎ আলিয়া ভাট।

এনডিটিভিকে রণবীর বলেছেন, স্ক্রিনিংয়ের দিন দীপিকা উপস্থিত থাকতে পারেননি। তাই রোববার দুজনের মিলে হলে গিয়ে সিনেমাটি দেখেন। আর ফেরার পথে স্রেফ মজা করতে ভিডিওটি বানিয়েছেন। 

এই সিনেমা দিয়ে সাত বছর পর পরিচালনায় ফিরেছেন নির্মাতা-প্রযোজক করণ জোহর। তবে সিনেমা মুক্তির আগেই খানিকটা হোঁচট খেতে হয়েছে করণকে। কারণ ভারতের সেন্সর বোর্ড সিনেমার একাধিক দৃশ্য ও সংলাপে কাঁচি চালিয়েছে।

বিশেষ করে আলিয়ার মুখে আলোচিত বাংলা সংলাপ’ খেলা হবে’ ছাঁটতে বাধ্য হওয়ায় দর্শকরাও হতাশা প্রকাশ করেছেন।

২৮ জুলাই মুক্তির পর থেকে সিনেমাটি ‘ভালো’ চললেও বাণিজ্য বিশ্লেষকদের প্রত্যাশা অতটা পূরণ করতে পারেনি। 

যদিও প্রেম ও পারিবারিক গল্পের এই সিনেমায় সব ধরনের রসদই রেখেছেন করণ। ১৭৮ কোটি রুপির বাজেটের এ সিনেমায় আলিয়া-রণবীরের রসায়ন, শাবানা আজমি, জয়া বচ্চন, ধর্মেন্দ্রর মত তারকাদের উপস্থিতি, অরিজিৎ সিংয়ের গান, দেশ-বিদেশের দুর্দান্ত সব লোকেশনে শুটিং- সবই আছে।

সিনেমার গল্প এগিয়েছে এমন এক জুটিকে ঘিরে, যারা একে অপরের থেকে একদম আলাদা। কারণ নায়িকা বাঙালি পরিবারের আর নায়ক পাঞ্জাবি তরুণ। কিন্তু তা সত্ত্বেও তারা একে অপরের প্রেমে পড়েছেন। এবং রকি-রানির প্রেমকে ঘিরে তাদের দাদু-ঠাকুমাও হারানো প্রেম খুঁজে পায়। 

সিনেমায় আলিয়া এক বাঙালি পরিবারের মেয়ের চরিত্রে অভিনয় করেছেন। আলিয়ার চ্যাটার্জি পরিবারের সদস্য শাবানা আজমি, টোটা রায় চৌধুরী, নমিত দাস ও চূর্ণী গাঙ্গুলী।

অন্যদিকে আছে সিনেমায় আলিয়ার প্রেমিক রণবীরের রান্ধাওয়া পরিবার; সেখানে ধর্মেন্দ্র, জয়া বচ্চন, আমির বশির, ক্ষিতি জোগ ও অঞ্জলি আনন্দকে দেখা গেছে।

আরও পড়ুন

পুরানো খবর:

চুম্বন দৃশ্য নিয়ে যা বললেন ধর্মেন্দ্র

পুরানো খবর:

রণবীরের ঠাকুমা জয়াকে দারুণ পছন্দ শ্বেতার

পুরানো খবর:

বাংলা বলার ‘রির্হাসেল’ করে কলকাতায় আলিয়া

পুরানো খবর:

আলিয়ার ‘খেলা হবে’ সংলাপ বাদ, কয়েক দৃশ্যে সেন্সরের কাঁচি

পুরানো খবর:

রবীন্দ্রনাথকে ‘দাদু’ ডাকায় ক্ষেপেছে দর্শক

পুরানো খবর:

‘খেলা হবে’ এবার বলিউডে আলিয়া ভাটের মুখে

পুরানো খবর:

করণের ‘রকি আউর রানি কি প্রেম কাহানি’ দেখার অপেক্ষা বাড়ল

পুরানো খবর:

‘রকি আউর রানি কি প্রেম কাহানি’র ফার্স্ট লুক করণের জন্মদিনে

পুরানো খবর:

‘রকি আউর রানি কি প্রেম কাহানি’র ‘রান্ধাওয়া’ ও ‘চ্যাটার্জি’ পরিবারের লুক প্রকাশ