১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চুম্বন দৃশ্য নিয়ে যা বললেন ধর্মেন্দ্র

‘রকি আউর রানি কি প্রেম কাহানি’ সিনেমার বাঙালি-অবাঙালি দুই পরিবারের গল্প-প্রেমের পাশাপাশি ছবির দুই বর্ষীয়ন অভিনেতা ধর্মেন্দ্র এবং শাবানা আজমীর এই চুম্বন দৃশ্য এখন আলোচনায়।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2023, 11:01 AM

Updated : 30 Jul 2023, 11:01 AM

একে অপরের জীবন থেকে হারিয়ে গিয়েছিলেন তারা, নাতি-নাতনির প্রেমের দৌলতে ফের দেখা হয় তাদের। বহুকাল বাদে নিজেদের ফিরে পেয়ে একে অপরের ঠোঁটে চুম্বন এঁকে দেন দুজনে। ‘রকি আউর রানি কি প্রেম কাহানি’ সিনেমার বাঙালি-অবাঙালি দুই পরিবারের গল্প-প্রেমের পাশাপাশি ছবির দুই বর্ষীয়ন অভিনেতা ধর্মেন্দ্র এবং শাবানা আজমীর এই চুম্বন দৃশ্য এখন আলোচনায়।

টাইমস অব ইন্ডিয়া বলছে, ধর্মেন্দ্র ও শাবানার রোমান্টিক দৃশ্যটির প্রংশসা এসেছে দর্শকদের কাছ থেকে।

এক সাক্ষাৎকারে ধর্মেন্দ্র বলেন, “শুনছি শাবানা আর আমার চুম্বন দৃশ্য নাকি দর্শকদের অবাক করেছে। দর্শকরা আমাদের রসায়ন পছন্দও করেছেন। আবার কেউ কেউ বিরূপ মন্তব্য করছেন।“

হিন্দি সিনেমার এই অভিনেতার ভাষ্য, “আমার মনে হয়, মানুষ এটা আশা করেনি, তাই এ দৃশ্যটি নিয়ে আলোচনা চলছে।“

ভালোবাসা আর তা প্রকাশে কোনো বয়স নেই বলেও মনে করেন ধর্মেন্দ্র।

তিনি বলেন, “বয়স কেবল সংখ্যা। দুজন মানুষ একে অপরের ঠোঁটে ঠোঁট রেখে ভালোবাসা প্রকাশ করবে, তাতে সমস্যা কোথায়!”

ওই দৃশ্যটির শুটিংয়ের বর্ণনায় তিনি বলেন, “করণ (নির্মাতা করণ জোহর) যখন দৃশ্যটি আমাদের বুঝিয়ে দিচ্ছিল, বুঝতে পারছিলাম, সিনেমার প্রয়োজনে এমন একটি দৃশ্য প্রয়োজন। শাবানা কিংবা আমি কেউই অস্বস্তিতে পড়িনি, নান্দনিকতার সঙ্গেই দৃশ্যের শুটিং হয়েছিল।“

জনপ্রিয় সিনেমা ‘লাইফ ইন মেট্রো’র একটি দৃশ্যে অভিনেত্রী নাফিসা আলীকে চুম্বন করেছিলেন ধর্মেন্দ্র।

“সেই দৃশ্যও দর্শকদের প্রশংসা পেয়েছিল,” বলেন ধর্মেন্দ্র।

গত ২৮ জুলাই মুক্তি পেয়েছে করণ জোহরের ‘রকি আউর রানি কি প্রেম কাহানি’। মুক্তির পর বক্স অফিসে ভালো চলছে সিনেমাটি।

প্রেম ও পারিবারিক গল্পের এই সিনেমায় আলিয়া এক বাঙালি পরিবারের মেয়ের চরিত্রে অভিনয় করেছেন। আলিয়ার চ্যাটার্জি পরিবারের সদস্য শাবানা আজমি, টোটা রায় চৌধুরী, নমিত দাস ও চূর্ণী গাঙ্গুলী।

অন্যদিকে আছে সিনেমায় আলিয়ার প্রেমিক রণবীরের রান্ধাওয়া পরিবার; সেখানে ধর্মেন্দ্র, জয়া বচ্চন, আমির বশির, ক্ষিতি জোগ ও অঞ্জলি আনন্দকে দেখা গেছে।

পুরনো খবর

পুরানো খবর:

রণবীরের ঠাকুমা জয়াকে দারুণ পছন্দ শ্বেতার

পুরানো খবর:

বাংলা বলার ‘রির্হাসেল’ করে কলকাতায় আলিয়া

পুরানো খবর:

আলিয়ার ‘খেলা হবে’ সংলাপ বাদ, কয়েক দৃশ্যে সেন্সরের কাঁচি

পুরানো খবর:

রবীন্দ্রনাথকে ‘দাদু’ ডাকায় ক্ষেপেছে দর্শক

পুরানো খবর:

‘খেলা হবে’ এবার বলিউডে আলিয়া ভাটের মুখে

পুরানো খবর:

করণের ‘রকি আউর রানি কি প্রেম কাহানি’ দেখার অপেক্ষা বাড়ল

পুরানো খবর:

‘রকি আউর রানি কি প্রেম কাহানি’র ফার্স্ট লুক করণের জন্মদিনে

পুরানো খবর:

‘রকি আউর রানি কি প্রেম কাহানি’র ‘রান্ধাওয়া’ ও ‘চ্যাটার্জি’ পরিবারের লুক প্রকাশ