২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭ আশ্বিন ১৪৩৩

ইন্দিরা বেশে ‘যুদ্ধ ঘোষণা’ কঙ্গনার

‘ইমার্জেন্সি’ কোনো বায়োপিক না, এটি একটি রাজনৈতিক সিনেমা; পটভূমি গত শতকের সত্তরের দশক, ভারতে তখন ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2025, 03:29 PM

Updated : 10 Sep 2026, 12:51 PM

মুক্তির দশদিন আগে ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে নিয়ে নির্মিত 'ইমার্জেন্সি’ সিনেমার ট্রেইলার প্রকাশ হয়েছে। এর আগে টিজার প্রকাশ করে হাঙ্গামা বাঁধিয়ে দিয়েছিলেন সিনেমার পরিচালক, প্রযোজক এবং ইন্দিরার চরিত্রে অভিনয় করা বলিউডি অভিনেত্রী কঙ্গনা রানাউত। গত বছরের অগাস্টে সিনেমা বাতিলের দাবি ও প্রাণনাশের হুমকিও পেয়েছেন ভারতের শাসকদলের এই এমপি। 

এবারে ১ মিনিট ৫০ সেকেন্ডের ট্রেইলারের ভিডিওতে কঙ্গনাকে দেখা গিয়েছে নানা মেজাজে। কখনও তিনি যুদ্ধ ঘোষণা করছেন। কখনো তিনি দেশ ও জনগণ নিয়ে শান্ত হয়ে সিদ্ধান্ত জানাচ্ছেন।   

সিনেমায় কঙ্গনা ছাড়াও দেখা যাবে অনুপম খের, মহিমা চৌধুরী, মিলিন্দ সোমান, শ্রেয়াস তালপাড়ে, বিষক নায়ার, সতীশ কৌশিকসহ একাধিক অভিনয়শিল্পীকে। কঙ্গনা শুরু থেকে বলে আসছেন, ‘ইমার্জেন্সি’ কোনো বায়োপিক না, এটি একটি রাজনৈতিক সিনেমা। সিনেমার পটভূমি গত শতকের সত্তরের দশক, ভারতে তখন ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী।

১৯৭৫ সালের ২৫ জুন থেকে পরবর্তী ২১ মাস ভারতে জরুরি অবস্থা চলে। সিনেমায় সেই সময়ের রাজনৈতিক আবহ তুলে ধরার চেষ্টা হয়েছে বলে কঙ্গনার ভাষ্য।

২০২২ সালে ‘ইমার্জেন্সি’ নির্মাণের ঘোষণা দিয়েছিলেন কঙ্গনা। সম্পত্তি বন্ধক দিয়ে সেই টাকায় গেল বছরের শুরুতে শুটিং শেষ করেন তিনি। মুক্তির তারিখও পড়েছিল কয়েক দফা। পরে সেন্সর বোর্ডের সিদ্ধান্ত মেনে কয়েক দৃশ্যে কাঁচিও চালাতে হয়েছে নির্মাতাকে। শেষ খবর হল ১৭ জানুয়ারি মুক্তি পাচ্ছে ‘ইমার্জেন্সি’। আর এর মধ্যে দিয়ে এই সিনেমা নিয়ে তিন বছরের সফর শেষ হতে চলেছে কঙ্গনার।

কঙ্গনার প্রাণনাশের হুমকি, 'ইমার্জেন্সি'তে আছে কী!

'ইমার্জেন্সি'র ঝলক দেখিয়ে মুক্তির দিন জানালেন কঙ্গনা

ইন্দিরা হয়ে 'ইমার্জেন্সিরটিজারে চমকে দিলেন কঙ্গনা

বিজেপির টিকেটে ভোটে দাঁড়াতে চান কঙ্গনা