১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হামিনের ওয়ালে পুরনো ছবি, শাফিনকে স্মরণে আপ্লুত বড়ভাই

‘মাইলস’ ব্যান্ডের গায়ক হামিন আহমেদের দুই বছরের ছোট ছিলেন প্রয়াত গায়ক শাফিন আহমেদ। পিঠাপিঠি ভাই, এক সঙ্গে বড় হওয়া, গিটার ধরে গান করাও কাছাকাছি সময়ে। ভাইয়ের সম্পর্ক ছাপিয়ে তারা বেশি ছিলেন বন্ধু। ভাইকে হারানোর দিন সাতেক পর তাদের ছোট-বড় ও তরুণ বয়সের পুরনো কিছু ছবি ফেইসবুকে পোস্ট করেছেন হামিন। ছবির সঙ্গে শাফিনকে নিয়ে লিখেছেন হৃদয় নাড়িয়ে দেওয়া কিছু কথা।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2024, 03:56 PM

Updated : 26 Aug 2026, 10:08 AM

হামিন লিখেছেন, “আমি তোকে হৃদয়ের গহিনে রেখেছিলাম, আজ সেটা নিবিড়ভাবে অনুভব করছি। ”

“তুই হয়তো চিরতরে চলে গেছিস, কিন্তু তুই চলে আসলে যাসনি; সব সময়ই আমার জীবনের অংশ হয়ে থাকবি”, বলেন হামিন।

ভাই হারানোর ব্যথা ফুটে উঠেছে গায়কের ভাষায় এভাবে, “আমাদের দেখা হওয়ার আগে যতক্ষণ সূর্য আলো দেবে, হাওয়া বইবে, বৃষ্টি ঝরবে ততক্ষণ তুই আমার ভেতরে বেঁচে থাকবি।”

হামিন মাইলসে যোগ দেওয়ার দুমাস পর ব্যান্ডটিতে যোগ দিয়েছিলেন শাফিন। হামিনের কথায়, কেবল গায়কি নয়, ব্যান্ডে শাফিনের একাগ্রতা, নিষ্ঠা, সময় দেওয়ার বিষয়টি চোখে পড়ার মত ছিল।

নজরুলগীতির কিংবদন্তী শিল্পী ফিরোজা বেগম এবং কাজী নজরুল ইসরামের অধিকাংশ গানের সুরকার সংগীতজ্ঞ কমল দাশগুপ্তের কনিষ্ঠপুত্র শাফিন কেবল গান গেয়েছেন তা নয়, ছিলেন বেইজ গিটারিস্ট ও সুরকারও। গানের জগতে নিজের পরিচিতি নিজেই গড়ে তুলেছিলেন, পেয়েছেন রকস্টার খ্যাতি। গানের ভুবনে তার পরিবারের খ্যাতিকে পাশ কাটিয়ে হয়ে উঠেছেন ব্যান্ডের তারকা।

শাফিনদের জীবন কেটেছে কলকাতা, ঢাকা ও লন্ডনে। ১৯৭৯ সালে শখের বসে গোড়া তোলা ব্যান্ড দল ‘মাইলস’ দিয়ে শাফিন-হামিন নব্বইয়ে কাঁপিয়ে তোলেন ব্যান্ডের দুনিয়া। এবং ২০২১ সালে সেই ‘মাইলস’ ভেঙে এই শিল্পী গড়েন ‘ভয়েস অব মাইলস’। যে দলটি এগিয়ে নিতে আমৃত্যু কাজ করেছেন শাফিন।

গত ২৫ জুলাই বাংলাদেশ সময় সকালে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শাফিন আহমেদ। মরদেহ দেশে নিয়ে আসার পর গত মঙ্গলবার বনানী কবরস্থানে বাবার কবরে সমাহিত করা হয় এই রকস্টারকে।

আরও পড়ুন:

বাবার কবরে চিরনিদ্রায় শাফিন আহমেদ

ভার্জিনিয়ায় শাফিন আহমেদের জানাজা অনুষ্ঠিত 

ধ্রুপদী সংগীত পরিবারের এক রকস্টার শাফিন আহমেদ

ঝরে গেল ব্যান্ড সংগীতের আরেক তারাচলে গেলেন শাফিন আহমেদ

এই খবর আসবেবুঝতে পারিনিশাফিনের ছেলে রাকিন

ব্যান্ডের তরী বাইবে কারা?

হুট করে একটা মানুষ নাইভাবা যাচ্ছে নাপ্রিন্স মাহমুদ

যেসব গানে বেঁচে থাকবেন শাফিন আহমেদ

মিউজিক এখন কেউ কিনে শোনে নাশাফিন আহমেদ 

আসছে শাফিনের নতুন গান 'রুবারু'

শাফিন আহমেদের ভাবনায় বাংলাদেশের ক্রিকেট

আবারও 'মাইলসছাড়লেন শাফিন আহমেদ 

নানামুখী অভিযোগ হামিনদের, 'নোংরামোচান না শাফিন

পুরনো জিনিস ঘাঁটানোর দরকার নেইশাফিন আহমেদ

গানে গানেই 'লিজেন্ডবিতর্কের জবাব দিলেন ফুয়াদ-শাফিন