১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মেট্রোরেল চলছে ৬ ঘণ্টা

এখন থেকে মেট্রোরেল চলবে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত।

মেট্রোরেল চলছে ৬ ঘণ্টা

ছবি: আসিফ মাহমুদ অভি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2023, 01:04 PM

Updated : 05 Apr 2023, 01:04 PM

এখন থেকে চার ঘণ্টার বদলে ঢাকায় মেট্রোরেল চলবে প্রতিদিন ছয় ঘণ্টা; নতুন সময় অনুযায়ী সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত ট্রেন চলাচল করবে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক জানান, বুধবার থেকেই নতুন সূচিতে মেট্রোরেল চলাচল শুরু হয়েছে।

ডিসেম্বরে উদ্বোধনের পর থেক এতদিন ১০ মিনিট পরপর ট্রেন চলছিল সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। যাত্রী চাহিদার কথা বিবেচনা করে গত বৃহস্পতিবার ডিএমটিসিএল এই সময় দুই ঘণ্টা বাড়নোর কথা জানায়।

ধারাবাহিকভাবে সময় বাড়িয়ে জুলাই মাস থেকে মধ্যরাত রাত পর্যন্ত মেট্রোরেল চলাচল করবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

এই মেট্রোরেল পথের আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত ৯টি স্টেশনের সবগুলোতেই এখন যাত্রী তোলা হচ্ছে।

চালু হওয়া নয়টি স্টেশন হল- উত্তরা উত্তর (দিয়াবাড়ী), উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১০, মিরপুর-১১, কাজীপাড়া, শ্যাওড়াপাড়া ও আগারগাঁও।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত অংশে ট্রেন চলাচলের উদ্বোধন করেন। এর পরদিন থেকেই যাত্রী চলাচল শুরু হয় দেশের প্রথম বৈদ্যুতিক ট্রেনটিতে। পরে ধাপে ধাপে গত তিনমাসে একে একে নয়টি স্টেশন খুলে দেওয়া হয় ।

আরও পড়ুন:

পুরানো খবর:

মেট্রোরেল: আগারগাঁও-উত্তরা রুটের সব স্টেশন চালু

পুরানো খবর:

মেট্রোরেল চলার সময় দুই ঘণ্টা বাড়ছে

পুরানো খবর:

মেট্রোরেলের আরও দুই স্টেশন খুলল

পুরানো খবর:

মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশনও খুলল

পুরানো খবর:

মেট্রোরেলের পল্লবী পর্ব শুরু

পুরানো খবর:

ছুটির দিনে মেট্রোরেলে

পুরানো খবর:

মেট্রোরেলের উদ্বোধনে খুললো নতুন যুগের দুয়ার

পুরানো খবর:

মেট্রোরেলের ৩ মাসে আয়ের চেয়ে ব্যয় কোটি টাকা বেশি

পুরানো খবর:

মেট্রোরেলে চড়ে যোগাযোগের নতুন পর্বে ঢাকা

পুরানো খবর:

ইজতেমার জন্য রোববার সারাদিন চলবে মেট্রোরেল