জন্ম ১৯৮১ সালে, কুমিল্লায়। পেশায় উন্নয়ন কর্মী। অ্যাক্টিভিস্ট। সোশ্যাল মিডিয়ায় সরব। লেখালেখি করেন। গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের ছোট গল্প অনুবাদ করেছেন, ‘আমি শুধু একটি ফোন করতে এসেছিলাম ও অন্যান্য গল্প’ নামে প্রকাশিত হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে উন্নয়ন অধ্যয়ন বিষয়ে পড়াশোনা করেছেন। এখন বেলজিয়ামে উন্নয়ন নীতি ও ইউরোপিয়ান পলিসি নিয়ে পড়ছেন। বাংলাদেশে ইউএসএআইডির প্রকল্পের প্রোগ্রাম ও পলিসি ডিরেক্টর হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন; এখন সোমালিয়া সরকারের বিনিয়োগ, নীতি প্রণয়ন ও অর্থনীতি বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে সিনিয়র টেকনিক্যাল উপদেষ্টা হিসেবে কাজ করছেন। যোগাযোগ: [email protected]