১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩

শুনুন জনাব তবে, পুত্র আমার আপনার কাছে সৌজন্য কি কিছু শিখিয়াছে?
‘শিক্ষকের মর্যাদা' কবিতার সেই চিরন্তন আদর্শ আজ কেবলই কাগজে-কলমেই আছে। রাজনৈতিক বলির পাঁঠা হয়ে যখন শিক্ষাগুরুকে প্রকাশ্যে লাঞ্ছিত হতে হয়, তখন ভেঙে পড়ে পুরো সমাজ ও সংস্কৃতির মূল ভিত্তি।