২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহবাগ ও নীলক্ষেতে হাতবোমায় আহত ৬

বিএনপি জোটের হরতাল-অবরোধের মধ্যে রাজধানীর লালবাগ থানাধীন নীলক্ষেত মোড় ও শাহবাগে হাতবোমা বিস্ফোরণে এক শিক্ষিকাসহ ছয় জন আহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2015, 12:07 AM

Updated : 22 Aug 2022, 11:44 AM

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুটি বিস্ফোরণের ঘটনা ঘটে বলে পুলিশ ও আহতরা জানিয়েছেন।

প্রথম ঘটনায় আহতরা হলেন, রিকশাচালক বাদল (৪৬), রাজন (৩২), আমিনুল ও পথচারী প্রেম বাবু (৪৫)।

এছাড়া শাহবাগে বিস্ফোরণে আহতরা হয়েছেন, সেলিনা আক্তার (৩৫) ও আবদুস সালাম।

আহতদের ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক।

আহত রাজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারা নীলক্ষেত মোড়ের পশ্চিম পাশে দাঁড়িয়ে ছিলেন। এসময় হঠাৎ হাতবোমা বিস্ফোরিত হয়।

লালবাগ বিভাগের পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার আবিদা সুলতানা বলেন, এ ঘটনায় লালবাগ থানায় একটি মামলা হয়েছে।

অপর দিকে শাহবাগের ঘটনায় আহত শিক্ষিকা সেলিনা হাসপাতালে সাংবাদিকদের বলেন, খিলগাঁও গোরান এলাকার বাসা থেকে বইমেলায় এসেছিলেন তিনি।

বইমেলা থেকে বেরিয়ে হেঁটে শাহবাগ মোড়ে যাওয়া মাত্র হাতবোমা ফাটার শব্দ পান তিনি। এরপর দেখেন, তার বাম পা দিয়ে রক্ত ঝরছে।

গত ৫ জানুয়ারি থেকে বিএনপি জোটের লাগাতার অবরোধে বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত বোমাবাজি চলছে। এতে অনেকে আহত হয়েছেন।

পুরনো খবর:

পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক, দাবি মন্ত্রীদের
আদালত পাড়ায় হাতবোমা বিস্ফোরণ
শাহবাগে হাতবোমায় শিক্ষিকা আহত