আদালত পাড়ায় হাতবোমা বিস্ফোরণ
বিএনপি-জামায়াত জোটের অবরোধের মধ্যে রাজধানীর পুরান ঢাকায় আদালত পাড়ায় হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এতে কেউ আহত হননি বলে পুলিশ জানিয়েছে।
কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে সিএমএম আদালতের সামনের রাস্তায় প্রধান ফটকের সামনে তিনটি হাতবোমার বিস্ফোরণ ঘটে।
এসময় উপস্থিত লোকজন আতঙ্কে ছুটোছুটি শুরু করেন।
কোতয়ালি থানার ওসি আবুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাস্তার ওপারে সূত্রাপুর থানা এলাকায় হাতবোমার বিস্ফোরণ ঘটে।
এ ঘটনায় কেউ আহত হননি এবং কাউকে আটক করা যায়নি বলে সূত্রাপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) বেলায়েত হোসেন জানিয়েছেন।
