পদ্মা ব্যাংকের লেনদেন বন্ধ থাকবে ৪ দিন
বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে প্রয়োজনীয় অনুমোদন দিয়েছে।
কোর ব্যাংকিং সফটওয়্যারের উন্নয়নে পদ্মা ব্যাংকের লেনদেন চার দিন বন্ধ থাকবে।
আগামী মঙ্গলবার রাত ১২টা থেকে শনিবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ব্যাংকটির এটিএম, পস, এনপিএসবি, আরটিজিএস ও মোবাইল ওয়ালেটসহ সব ধরনের লেনদেন বন্ধ থাকবে।
রোববার বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে অনুমোদন দিয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক এ বিষয়ে প্রয়োজনীয় প্রচার-প্রচারণা অব্যাহত রাখতে পদ্মা ব্যাংককে নির্দেশনা দিয়েছে।
