সোনালী ও স্ট্যান্ডার্ড ব্যাংকের সব সেবা দুদিন বন্ধ
বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে বিষয়টি তুলে ধরা হয়েছে।
কোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস) হালনাগাদের কারণে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক ও বেসরকারি স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের সব সেবা দুই দিন বন্ধ থাকবে।
বুধবার আলাদা বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সোনালী ব্যাংকের কার্যক্রম বৃহস্পতিবার রাত ১২টা থেকে শনিবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত কার্যক্রম বন্ধ থাকবে। প্রযুক্তিগত জটিলতা না থাকলে ওই সময়সীমা শেষে কার্যক্রম স্বাভাবিক হবে।
অপরদিকে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের কার্যক্রম ২০ অক্টোবর রাত ১২টা থেকে ২৩ অক্টোবর সকাল ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বন্ধ থাকবে।
