২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

‘সি-স্যুট অ্যাওয়ার্ড’ পেলেন ওয়ালটন প্লাজার এমডি রায়হান

‘সিইও/ম্যানেজিং ডিরেক্টর অব দ্য ইয়ার (ইলেকট্রনিক্স)’ ক্যাটাগরিতে এ পুরস্কার দেওয়া হয়েছে।

‘সি-স্যুট অ্যাওয়ার্ড’ পেলেন ওয়ালটন প্লাজার এমডি রায়হান

করপোরেট

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 24 Nov 2026, 11:53 PM

Updated : 24 Nov 2026, 11:53 PM

ইলেকট্রনিক্স পণ্য বিক্রয় ও গ্রাহক সেবার স্বীকৃতি হিসেবে ‘বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস ২০২৬’ পেয়েছেন ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রায়হান।

‘সিইও/ম্যানেজিং ডিরেক্টর অব দ্য ইয়ার (ইলেকট্রনিক্স)’ ক্যাটাগরিতে এ পুরস্কার দেওয়া হয়েছে বলে মঙ্গলবার ওয়ালটন কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ঢাকার লা মেরিডিয়ানে দশম ‘লিডারশিপ সামিট’ এর অংশ হিসেবে বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডসের পঞ্চম আসর বসে। বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের এ অনুষ্ঠানে ২২ ক্যাটাগরিতে ২৩ জন করপোরেট নির্বাহীকে সম্মাননা দেওয়া হয়।

পুরস্কার পেয়ে মোহাম্মদ রায়হান বলেন, “এ অর্জন ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পর্ষদ, কর্মী ও ক্রেতাদের সম্মিলিত অবদান। এ স্বীকৃতি তাদের আরও ভালো সেবা দিতে উৎসাহিত করবে।

এর আগে ২০২৫ সালে ওয়ালটনের দুই কর্মকর্তা বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ড পান। ২০২৪ সালে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের এমডি এস এম মাহবুবুল আলম এবং ২০২২ সালে কোম্পানির তৎকালীন এমডি ও সিইও গোলাম মুর্শেদও এ পুরস্কার পান।