২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের মাধ্যমে দেওয়া যাবে ডিএনসিসির ট্যাক্স ও ফি

ডিএনসিসি ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক এ সংক্রান্ত চুক্তি সই করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 25 Nov 2026, 12:04 AM

Updated : 25 Nov 2026, 12:04 AM

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স ফি ও অন্যান্য রাজস্ব এখন থেকে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের যেকোনো শাখার মাধ্যমে জমা দেওয়া যাবে।

সোমবার গুলশানে ডিএনসিসির নগর ভবনে দুই প্রতিষ্ঠানের মধ্যে এ ব্যাপারে সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে বলে ব্যাংক কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

চুক্তিতে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে এম আওলাদ হোসেন ও ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান সই করেন।

অনুষ্ঠানে ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও কোম্পানি সচিব মো. হুমায়ুন কবির, রিটেইল অ্যান্ড সিএমএসএমই ব্যাংকিং বিভাগের প্রধান এস এম এমদাদুল হক এবং ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস বিভাগের প্রধান নাজিয়া খানম উপস্থিত ছিলেন।