১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩

৫ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখাবে হারপিক

হারপিকের নতুন অ্যানিমেটেড সিরিজের মাধ্যমে শিশুদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা, টয়লেট ব্যবহারের সঠিক নিয়ম এবং স্বাস্থ্যবিধি মেনে চলা শেখানো হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 19 Nov 2026, 12:39 AM

Updated : 19 Nov 2026, 12:39 AM

স্বাস্থ্যবিধি বিষয়ক শিক্ষা কার্যক্রমের মাধ্যমে পাঁচ লাখ শিশুকে সচেতন করতে ১০ পর্বের অ্যানিমেটেড সিরিজ চালু করেছে হারপিক বাংলাদেশ।

‘বিশ্ব টয়লেট দিবস’ উপলক্ষে বুধবার রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে হারপিকের এক অনুষ্ঠানে এ উদ্যোগের কথা তুলে ধরা হয়।

হারপিকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “গত বছর হারপিকের প্রকাশিত স্বাস্থ্যবিধি বিষয়ক কমিকের দুই চরিত্র দীপু ও তুশিকে নিয়ে তৈরি করা হয়েছে নতুন অ্যানিমেটেড সিরিজ ‘দীপু-তুশির হাইজিন অভিযান’। ছোট ছোট গল্পের মাধ্যমে শিশুদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা, টয়লেট ব্যবহারের সঠিক নিয়ম এবং স্বাস্থ্যবিধি মেনে চলার অভ্যাস গড়ে তোলাই সিরিজটির উদ্দেশ্য। হারপিক বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি দেখা যাবে।

বুধবারের অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ইখতিয়ার উদ্দীন আহমেদ চৌধুরী, ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান তালুকদার, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (ডিপিএইচই) প্রকল্প পরিচালক মো. গোলাম মোক্তাদির উপস্থিত ছিলেন।

এছাড়া রেকিট বাংলাদেশের ম্যানেজার (এক্সটার্নাল অ্যাফেয়ার্স) মো. রাকিব উদ্দিন, সিনিয়র ম্যানেজার তাবাসের আহমেদ, হেড অব মার্কেটিং সাবরিন মারুফ তিন্নি, সাজেদা ফাউন্ডেশনের ডেপুটি সিইও মো. ফজলুল হক এবং মজার ইশকুলের প্রতিষ্ঠাতা এবং নির্বাহী পরিচালক আরিয়ান আরিফও উপস্থিত ছিলেন।