এসএমই মেলায় ইসলামী ব্যাংকের স্টল
স্টলে আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা এবং এসএমই বিনিয়োগ সংক্রান্ত তথ্য প্রদান করা হচ্ছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে ব্যাংকটি।
রাজধানীতে এসএমই পণ্যমেলায় অংশ নিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ।
রোববার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত মেলায় ব্যাংকের প্রিমিয়াম স্টলটি উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. কবির আহাম্মদ।
স্টলে আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পে (এসএমই) বিনিয়োগ সংক্রান্ত তথ্য প্রদান করা হচ্ছে বলে ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
স্টল উদ্বোধনের সময় ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর এম কামাল উদ্দীন জসীম, এসএমই ফাউন্ডেশনের ডিরেক্টর খালিদ মাহমুদ খান, ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মজনুজ্জমান ও মোহাম্মাদ জাকির হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
