২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে নৈরাজ্যের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবির স্বপন ও সাধারণ সম্পাদক হারুনুর রশীদের নেতৃত্বে মিছিলে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 22 Nov 2026, 10:56 PM

Updated : 22 Nov 2026, 10:56 PM

লক্ষ্মীপুরসহ সারাদেশে কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল।

রোববার বিকালে জেলা স্বেচ্ছাসেবক দলের ব্যানারে বের হওয়া মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবির স্বপন ও সাধারণ সম্পাদক হারুনুর রশীদের নেতৃত্বে মিছিলে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

মিছিল-পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, নিষিদ্ধ হওয়ার পরও আওয়ামী লীগ আবারও ফ্যাসিবাদী আচরণ করছে। বাংলাদেশের ১৮ কোটি মানুষ এই দলকে আর দেশে দেখতে চায় না।

বাড়াবাড়ি না করার হুঁশিয়ারি দিয়ে বক্তারা বলেন, অন্যথায় রাজপথের রাজনীতির মাধ্যমেই তাদের মোকাবিলা করা হবে।