রেজল্যুশনের আওতায় পদ্মা ব্যাংক
বাংলাদেশ ব্যাংকের পরিচালক পর্ষদ এ সিদ্ধান্ত নিয়েছে, বলেন নিয়ন্ত্রক সংস্থাটির মুখপাত্র আরিফ হোসেন খান।
নানা অনিয়ম ও ঋণ কেলেঙ্কারিতে ডুবতে যাওয়া বেসরকারি খাতের পদ্মা ব্যাংককে ব্যাংক রেজল্যুশন আইনের আওতায় নিয়ে নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক।
এর ফলে ব্যাংকটিকে অন্য কোনো ব্যাংকের সঙ্গে একীভূত কিংবা বন্ধ করার মতো সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের ‘ব্যাংক রেজল্যুশন বিভাগ’।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের পর্ষদ সভায় পদ্মা ব্যাংককে রেজল্যুশন আইনের আওতায় আনার অনুমোদন দেওয়া হয়।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাংলাদেশ ব্যাংকের পরিচালক পর্ষদ পদ্মা ব্যাংককে রেজল্যুশনের অধীনে আনার সিদ্ধান্ত নিয়েছে।"
বিস্তারিত আসছে…
