সাহেদ আদালতে, রিমান্ডের আবেদন
মহামারীর মধ্যে চিকিৎসার নামে প্রতারণা আর জালিয়াতির মামলায় গ্রেপ্তার রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ ওরফে সাহেদ করিমকে আদালতে হাজির করা হয়েছে।
গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে তাকে ১০ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করা হয়েছে বলে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) নাদিয়া ফারজানা জানিয়েছেন।
ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ জসিমের আদালতে রিমান্ড আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে গোয়েন্দা পুলিশ কার্যালয় থেকে বিতর্কিত এই ব্যবসায়ীকে কড়া নিরাপত্তার মধ্যে আদালতে নিয়ে যাওয়া হয়।
এ সময় আদালতেও নিরাপত্তার কড়াকড়ি বাড়ানো হয়। মহানগর হাকিম আদালতের কলাপসিবল গেইট বন্ধ রেখে কেবল দুই পক্ষের আইনজীবীদের ভেতরে প্রবেশ করার অনুমতি দেওয়া হয়। সাংবাদিকদের ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।
আরও খবর
