০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ দেশে আসছে শনিবার

লন্ডনের ব্রিক লেইন জামে মসজিদে বৃহস্পতিবার জোহরের নামাজের পর তার জানাজা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 06 Oct 2026, 11:12 PM

Updated : 06 Oct 2026, 11:12 PM

যুক্তরাজ্য থেকে শনিবার দেশে পৌঁছাবে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রয়াত প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ।

লন্ডন থেকে শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় তার কফিন দেশে পাঠানো হবে। সেই ফ্লাইট শনিবার সকালে দেশে পৌঁছাবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

তার আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত লন্ডনের ব্রিক লেইন জামে মসজিদ প্রাঙ্গণে তার মরদেহ রাখা হবে শ্রদ্ধা নিবেদনের জন্য। জোহরের নামাজের পর সেখানে এক দফা জানাজা হবে।

২০০০ থেকে ২০০৫ সাল পর্যন্ত লন্ডনে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসে কাজ করেন তৌফিক ইমরোজ খালিদী। তার সাবেক অনেক সহকর্মী এবং স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সদস্যরা ব্রিক লেইন জামে মসজিদে তার জানাজায় অংশ নেবেন।

মরদেহ দেশে আসার পর তার জানাজা ও দাফনের বিস্তারিত কর্মসূচি পরিবারের পক্ষ থেকে পরে জানিয়ে দেওয়া হয়।

ব্যক্তিগত সফরে লন্ডনে থাকা তৌফিক ইমরোজ খালিদী গত বৃহস্পতিবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সেইন্ট বার্থোলমিউ’স হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান, তার মস্তিষ্কের রক্তক্ষরণ হয়েছে। শুক্রবার স্থানীয় সময় দুপুর ২টা ২৩ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পুরনো খবর

বিডিনিউজ টোয়েন্টিফোরের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

তৌফিক ইমরোজ খালিদী: শেষ হল পথিকৃতের পথচলা

‘খালিদীর চলে যাওয়াটা বড় শূন্যতা তৈরি করবে’

‘আমরা তার কাছে ঋণী', সাবেক সহকর্মীদের শোকগাথা

সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি