২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সেলোনাকে হারাতে আক্রমণাত্মক খেলবে রিয়াল

অনেকের মতেই, রাফায়েল বেনিতেস রক্ষণাত্মক মানসিকতার। বিশেষণটা এবার বুঝি পাল্টাতে চান রিয়াল মাদ্রিদ কোচ। অন্তত ক্যারিয়ারের প্রথম ‘এল ক্লাসিকোর’ আগে তার কথাতে সেটাই ফুটে উঠল, বার্সেলোনাকে হারাতে তার মূল মন্ত্র শুধুই আক্রমণ আর গোল করা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2015, 01:48 AM

Updated : 22 Aug 2022, 02:00 PM

শনিবার বাংলাদেশ সময় রাত সোয়া এগারটায় সান্তিয়াগো বের্নাবেউয়ে মুখোমুখি হবে লা লিগার জনপ্রিয় ও সবচেয়ে সফল দুই দল।

ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে মাঠে নামার আগের দিন শুক্রবার সংবাদ সম্মেলনে নিজের পরিকল্পনা জানান বেনিতেস।   

“আমরা আক্রমণ করতে, প্রতিপক্ষের ডি-বক্সে ঢুকতে ও গোল করতে সক্ষম এক দল। আর সেটাই আমরা করতে চাই।”

মৌসুমের শুরু থেকেই খেলোয়াড়দের চোট সমস্যা থাকলেও গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে করিম বেনজেমা, গ্যারেথ বেল, সের্হিও রামোসসহ সবাই সুস্থ হয়ে উঠেছেন। দলের সবাইকে ফিরে পেয়েই যেন আরও আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন বেনিতেস।

“হয়তো দ্বিতীয়বারের মতো আমরা দলের সবাইকে পেয়েছি আর এটাই আমাকে ভবিষ্যতের জন্য ইতিবাচক করে তুলছে। এখন আমাদের সবাই সুস্থ; আর এটা আমাদের আরও আক্রমণাত্মক করেছে।”

বেনিতেসের এই আক্রমণাত্মক পরিকল্পনার চাবিকাঠি নিশ্চিতভাবেই দলের সেরা তারকা ক্রিস্তিয়ানো রোনালদোর। তবে এ মৌসুমে রিয়ালকে সেভাবে নির্ভরতা দিতে পারেননি পর্তুগালের এই তারকা ফরোয়ার্ড। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ১৫ ম্যাচে ১৩ গোল করেছেন ঠিকই, তবে ধারাবাহিক নয় তার পারফরম্যান্স।

প্রতিপক্ষের গোলমুখে রোনালদোর অধারাবাহিকতায় অবশ্য একেবারেই চিন্তিত নন বেনিতেস।

“অনেক গোল করার ক্ষমতা তার আছে। তার প্রতি আমার পূর্ণ আস্থা আছে যে, সে অনেক গোল করবে।”

পুরনো খবর:

মেসি-রোনালদো দ্বৈরথের অপেক্ষায় এল ক্লাসিকো
‘রিয়াল-বার্সার কে জিতবে বলা কঠিন’
রোনালদোকে রিয়াল ছাড়ার পরামর্শ
‘মেসি সেরা, নেইমার রোনালদোর কাতারে’
রিয়ালের মাঠে নিখুঁত খেলতে চায় বার্সা
‘ইপিএলেও সফল হবে নেইমার’
বার্সেলোনার বিপক্ষে খেলতে প্রস্তুত বেনজেমা
রিয়ালের বিপক্ষে ভুল করতে মানা রাকিতিচের
মেসিকে না পেলেও আত্মবিশ্বাসী বার্সা 
ক্লাসিকোয় মেসির খেলা নিয়ে আশায় ইনিয়েস্তা