২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সেলোনার বিপক্ষে খেলতে প্রস্তুত বেনজেমা

ঊরুর চোট কাটিয়ে প্রায় দেড় মাস পর রিয়াল মাদ্রিদের হয়ে প্রতিযোগিতামূলক লড়াইয়ে ফিরতে যাচ্ছেন করিম বেনজেমা।  

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2015, 08:24 PM

Updated : 12 Oct 2022, 04:30 PM

পুরনো খবর:

মেসি-রোনালদো দ্বৈরথের অপেক্ষায় এল ক্লাসিকো
‘রিয়াল-বার্সার কে জিতবে বলা কঠিন’
রিয়ালের মাঠে নিখুঁত খেলতে চায় বার্সা
বার্সেলোনার বিপক্ষে খেলতে প্রস্তুত বেনজেমা
রিয়ালের বিপক্ষে ভুল করতে মানা রাকিতিচের
মেসিকে না পেলেও আত্মবিশ্বাসী বার্সা 
ক্লাসিকোয় মেসির খেলা নিয়ে আশায় ইনিয়েস্তা
বার্সা ম্যাচে খেলতে উন্মুখ বেল, হামেস
‘রিয়ালের লক্ষ্য হবে না মেসির হাঁটু’
কড়া নিরাপত্তায় রিয়াল-বার্সা ম্যাচ

চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে ‘এল ক্লাসিকো’ নামে পরিচিত লা লিগার গুরুত্বপূর্ণ এই ম্যাচে ফরাসি স্ট্রাইকারের দলে থাকার খবর নিশ্চিত করেছেন রিয়াল কোচ রাফায়েল বেনিতেস।
 
গত ৪ অক্টোবর লিগে আতলেতিকো মাদ্রিদের সঙ্গে ১-১ গোলে ড্র ম্যাচের পর থেকে আর কোনো ম্যাচ খেলেননি বেনজেমা।
 
দলে থাকলেও শনিবার ঘরের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে বার্সেলোনার বিপক্ষে বেনজেমার খেলার বিষয়ে অবশ্য নিশ্চিত কিছু জানাননি কোচ।
 

শুক্রবার সংবাদ সম্মেলনে বেনিতেস বলেন, “করিম ভালোভাবে অনুশীলন করেছে এবং দলের বাকি খেলোয়াড়দের সঙ্গে আছে। সে ম্যাচের প্রথম থেকে খেলবে কিনা তা নিয়ে আমাদের সিদ্ধান্ত নেওয়া বাকি। তবে সে দলে আছে।” ফ্রান্সের রাজধানী প্যারিসে গত শুক্রবার হওয়া সন্ত্রাসী হামলায় ১২৯ জন নিহত হওয়ায় এবং জাতীয় দল সতীর্থ মাথিউ ভালবুয়েনাকে ‘সেক্স টেপ’ দিয়ে ব্ল্যাকমেইল করার ঘটনায় বেনজেমার বিরুদ্ধে তদন্ত শুরু হওয়ায় তার মনের অবস্থা কি রকম, সেটা নিয়েও প্রশ্ন আছে। তবে বেনিতেস তার তারকা খেলোয়াড়কে নিয়ে আশাবাদী।  চোট সমস্যা ছিল ডিফেন্ডার সের্হিও রামোস ও হামেস রদ্রিগেসেরও। তবে এই দুজনকে নিয়ে কোনো ভাবনা নেই বলে জানিয়েছেন বেনিতেস। বার্সেলোনার বিপক্ষে তাদের খেলার বিষয়টি নিশ্চিত করেন কোচ।