২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়ালের বিপক্ষে ভুল করতে মানা রাকিতিচের

রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচের আগে সতীর্থদের সতর্ক করে দিয়ে বার্সেলোনা মিডফিল্ডার ইভান রাকিতিচ বলেছেন, মাঠে কোনো ভুল করা চলবে না।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2015, 06:33 PM

Updated : 25 Apr 2022, 02:10 PM

রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বের্নাবেউতে ‘এল ক্লাসিকো’ নামে পরিচিত ম্যাচটি নিয়ে রাকিতিচ তার সতীর্থদের বলেন, “আর সব দলের বিপক্ষে খেলার মতো নয় এটা।”
 
“কারণটা সহজ। তাদের অনেক বিশেষ খেলোয়াড় আছে, যারা একটি বাজে পাস বা কিছুর জন্য অপেক্ষা করবে”, যোগ করেন রাকিতিচ।
 
সব মিলিয়ে বার্সেলোনার খেলোয়াড়দের প্রতিটি সেকেন্ড প্রস্তুত থাকতে হবে বলে মনে করেন ক্রোয়েশিয়ার এই মিডফিল্ডার।  
 
পায়ের পেছনের পেশির চোট কাটিয়ে অনুশীলনে ফেরা রাকিতিচের এই ম্যাচে খেলার সম্ভাবনা আছে।