২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্লাসিকোয় মেসির খেলা নিয়ে আশায় ইনিয়েস্তা

রিয়াল মাদ্রিদের বিপক্ষে লিওনেল মেসি মাঠে নামতে পারবেন বলে আশাবাদী বার্সেলোনা অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2015, 02:32 PM

Updated : 12 Oct 2022, 04:30 PM

পুরনো খবর:

‘রিয়াল-বার্সার কে জিতবে বলা কঠিন’
মেসিকে না পেলেও আত্মবিশ্বাসী বার্সা 
বার্সা ম্যাচে খেলতে উন্মুখ বেল, হামেস
কড়া নিরাপত্তায় রিয়াল-বার্সা ম্যাচ
রিয়ালের বিপক্ষে এখনও অনিশ্চিত মেসি
‘রিয়ালের লক্ষ্য হবে না মেসির হাঁটু’

স্পেনের লা লিগায় গত ২৬ সেপ্টেম্বর লাস পালমাসের বিপক্ষে হাঁটুতে চোট পাওয়ার পর থেকে মাঠের বাইরে আছেন তারকা এই ফরোয়ার্ড। তবে এই সপ্তাহে অনুশীলনে ফেরেন আর্জেন্টিনার অধিনায়ক।
 
রিয়াল মাদ্রিদের বিপক্ষে মেসি খেলবেন কি খেলবেন না, বেশ কিছুদিন ধরে স্পেন জুড়ে এ আলোচনা চলছে। তার অনুশীলনে ফেরা কাম্প নউ জুড়ে আশার রেণু ছড়িয়ে দিয়েছে।
 
আর্জেন্টিনা দলের চিকিৎসক ওমেরো দে আগোস্তিনো অবশ্য রিয়ালের বিপক্ষে মেসিকে না খেলানোর অনুরোধ করেছিলেন। এতে তার চোটের অবস্থার অবনতি হওয়ার ঝুঁকি থাকবে বলে উল্লেখ করেছিলেন তিনি।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে মেসির খেলা প্রসঙ্গে ইনিয়েস্তা বলেন, “মেসির অবস্থা ভালোই মনে হচ্ছে। শনিবার সে কেমন থাকে তা আমরা আজ আর আগামীকালের মধ্যে দেখব।” গত কয়েক মৌসুম ধরেই বার্সেলোনার সাফল্যের মূলে আছেন মেসি। রিয়ালের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আরেকবার সবাইকে তা মনে করিয়ে দেন ইনিয়েস্তা।  “শুরু থেকে মেসিকে পেলে আমাদের জয়ের সম্ভাবনা বেড়ে যাবে।” ‘এল ক্লাসিকো’ নামে পরিচিত এই ম্যাচ রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বের্নবেউতে হবে আগামী শনিবার।