২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কড়া নিরাপত্তায় রিয়াল-বার্সা ম্যাচ

প্যারিসে সন্ত্রাসী হামলার ঘটনা মাথায় রেখে স্পেনের লা লিগায় রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা ম্যাচের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2015, 04:21 PM

Updated : 12 Oct 2022, 04:29 PM

পুরনো খবর:

‘রিয়াল-বার্সার কে জিতবে বলা কঠিন’
মেসিকে না পেলেও আত্মবিশ্বাসী বার্সা 
ক্লাসিকোয় মেসির খেলা নিয়ে আশায় ইনিয়েস্তা
বার্সা ম্যাচে খেলতে উন্মুখ বেল, হামেস
রিয়ালের বিপক্ষে এখনও অনিশ্চিত মেসি
‘রিয়ালের লক্ষ্য হবে না মেসির হাঁটু’

ম্যাচের দিন মাঠে সাধারণ সময়ের চেয়ে দ্বিগুণ পুলিশ সদস্য রাখা হবে বলে জানিয়েছেন স্পেনের নিরাপত্তা বিষয়ে স্বরাষ্ট্র উপমন্ত্রী ফ্রান্সিসকো মার্তিনেস। ক্রীড়া ও নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে গত বুধবার বিশেষ এক সভা শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

‘এল ক্লাসিকো’ নামে পরিচিত ম্যাচটি রিয়ালের মাঠ সান্তিয়াগো বের্নাবেউতে হবে আগামী শনিবার। গ্যালারিতে তখন প্রায় ৮০ হাজার দর্শক থাকবে। এ ছাড়া সারা বিশ্বে লাখ লাখ মানুষ এই ম্যাচ দেখতে টেলিভিশনের পর্দায় চোখ রাখবে।

নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার বিষয়ে মার্তিনেস বলেন, “প্রায় ১ হাজার পুলিশ থাকবে, যা স্বাভাবিক সময়ে এ ধরনের ম্যাচের জন্য থাকা পুলিশের দ্বিগুণ। এছাড়াও  ১ হাজার ৪০০ বেসরকারি নিরাপত্তারক্ষী থাকবে। এর সঙ্গে থাকবে নগর পুলিশ।”

সন্ত্রাসী হামলার আশঙ্কায় স্পেনে উচ্চ পর্যায়ের সতর্কতা জারি রয়েছে। এই অবস্থায় রিয়াল আর বার্সেলোনার ম্যাচটি স্বাভাবিকভাবে শেষ করতেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে বলে জানান মার্তিনেস।

মার্তিনেস অবশ্য ‘এল ক্লাসিকো’ ঘিরে সুনির্দিষ্ট কোনো ঝুঁকির বিষয় উড়িয়ে দেন।