২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মেসি সেরা, নেইমার রোনালদোর কাতারে’

বার্সেলোনার সাবেক সভাপতি জোয়ান লাপোর্তার কাছে লিওনেল মেসি বর্তমানের খেলোয়াড়দের সবার উপরে আছেন। তার মতে, এই সময়ে বিশ্বের বাকি সব ফুটবলাররা আর্জেন্টিনার তারকা এই ফরোয়ার্ডকে ছোঁয়ার চেষ্টা করছেন। আর এদের মধ্যে বার্সেলোনার আরেক তারকা নেইমারকে ক্রিস্তিয়ানো রোনালদোর কাতারে রেখেছেন তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2015, 06:12 PM

Updated : 12 Oct 2022, 04:30 PM

লা লিগায় রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা ম্যাচকে সামনে রেখে স্পেনের রেডিও ওন্দা সেরোকে বৃহস্পতিবার রাতে লাপোর্তা বলেন, “লিওই সেরা, অন্য এক পর্যায়ের। সে পার্থক্য গড়ে দেয়। তার পেছনেই আছে এক দল খেলোয়াড়, নেইমারও সেখানে আছে।”

বার্সেলোনার হয়ে এ মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচ খেলে ১৩ গোল করা নেইমারকে নিয়ে উচ্ছ্বসিত লাপোর্তা।

“সে (নেইমার) ক্রিস্তিয়ানো রোনালদোর সমপর্যায়ে আছে। নেইমার খুব ভালো এবং উন্নতি করবে।”

নেইমার বার্সেলোনা ছেড়ে যাবেন না বলেও মনে করেন লাপোর্তা।

শনিবার ‘এল ক্লাসিকো’তে মেসির খেলার সম্ভাবনার প্রশ্নে লাপোর্তা বলেন, “শিরোপার রহস্য হচ্ছে (মেসির ফিটনেস)।আর সত্যি বলছি, আমার কাছে কোনো তথ্য নেই।”