২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটে শ্রমিক লীগ নেতা হত্যা: সাবেক চেয়ারম্যানসহ দুজন কারাগারে

পিপি জানান, জাহাঙ্গীর আলম হত্যা মামলায় তিন নম্বর আসামি এ কে এম মমিনুল হক জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।

লালমনিরহাটে শ্রমিক লীগ নেতা হত্যা: সাবেক চেয়ারম্যানসহ দুজন কারাগারে

এ কে এম মমিনুল হক।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2024, 05:54 PM

Updated : 22 Apr 2024, 07:59 PM

লালমনিরহাটে শ্রমিক লীগ নেতা জাহাঙ্গীর আলম হত্যা মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান এবং এক ছাত্রদল নেতাকে কারাগারে পাঠিয়েছে আদালত।

সোমবার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে লালমনিরহাটের জেলা ও দায়রা জজ মিজানুর রহমান নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আকমল হোসেন জানান।

কারাগারে যাওয়ারা হলেন- লালমনিরহাট সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক এবং সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহাঙ্গীর খাঁন।

পিপি বলেন, জাহাঙ্গীর আলম হত্যা মামলায় তিন নম্বর আসামি এ কে এম মমিনুল হক এবং ২৮ নম্বর আসামি জাহাঙ্গীর খাঁন।

“ওই মামলার এজাহারভুক্ত ৯ আসামি আদালতে জামিন আবেদন করেন। তাদের মধ্যে সাতজনের জামিন আবেদন মঞ্জুর করেন বিচারক।”

২০২৩ সালের ২৯ অক্টোবর বিএনপি-জামায়াতের ডাকা হরতাল ও আওয়ামী লীগের শান্তি সমাবেশকে কেন্দ্র করে সদর উপজেলার মহেন্দ্রনগরে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শ্রমিক লীগ নেতা জাহাঙ্গীরসহ কয়েকজন আহত হন।

পরে আহত জাহাঙ্গীর আলম রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ঘটনার তিন দিন পর সদর থানায় ৮১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করে মামলা করা হয়।

আরও পড়ুন:

পুরনো খবর:

লালমনিরহাটে শ্রমিক লীগ নেতা হত্যা: বিএনপি-ছাত্রদলের তিনজন কারাগারে